
বিরল ঘটনা, নদীর চরে ভেসে এলো ২টি ডলফিন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে দুটি ডলফিন মাছ ভেসে এসেছে। শনিবার সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসিমার্কেট এলাকার মেঘনা নদীতে মাছ দুটি দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ডলফিন দুটি এক নজর দেখতে ছুটে আসেন সমুদ্র উপকূলে। ঘটনার পর নিঝুমদ্বীপের বাসিন্দাদের অনেকে

ফিলিস্তিনে সৌদিসহ ৬ আরব দেশের বৈঠক পণ্ড করলো ইসরায়েল
পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল সৌদি আরবের নেতৃত্বে পাঁচটি আরব দেশ এবং তুরস্কের প্রতিনিধিদের। তবে রোববার (১ জুন) অনুষ্ঠেয় এ বৈঠক ইসরায়েলের বাধার মুখে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,

ওমানে আজ থেকে কার্যকর হয়েছে নতুন আইন
প্রচণ্ড তাপপ্রবাহে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজ ১ জুন থেকে ওমানজুড়ে শুরু হয়েছে ‘মধ্যাহ্ন বিরতি’ কার্যক্রম। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, জুন, জুলাই ও আগস্ট মাসব্যাপী দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণস্থলে কর্মীদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ১৬ অনুচ্ছেদের ২ নম্বর

কুয়েতের ভিসা প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ
কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নীতিমালায় বলা হয়েছে, যেসব প্রবাসীর মাসিক আয় ৮০০ কুয়েতি দিনারের নিচে, তারা আর পরিবারকে সঙ্গে রাখতে পারবেন না। এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বহু প্রবাসী, যারা দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানসহ সেখানে বসবাস করছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অনেক প্রবাসী শুরুতে উচ্চ

হজযাত্রী বহনকারী বাসে ইসরায়েলি সামরিক গাড়ির ধাক্কা
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ মে) ভোরে ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে হজযাত্রী বহনকারী একটি বাসে ইসরায়েলি সামরিক গাড়ির ধাক্কার ঘটনা ঘটে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, যাদের অধিকাংশই ছিলেন বয়স্ক ও অসুস্থ। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি’র এক প্রতিবেদনে জানিয়েছে, জর্ডানের

সেনাবাহিনীর নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত দামানিয়ো সামরিক ঘাঁটিতে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) সেনাবাহিনীতে তরুণদের নিয়োগের সময় এই হামলা চালানো হয়, যাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যখন বিপুল সংখ্যক তরুণ সেনা ঘাঁটির প্রধান ফটকের সামনে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিল,

বাড়ছে মানব পাচার, কার্যকর উদ্যোগ নেই সরকারের
বাংলাদেশে মানব পাচার উদ্বেগজনক হারে বাড়ছে। ২০১৯ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দেশে ৪ হাজার ৫০০-এর বেশি মানব পাচার মামলার নথিভুক্ত হলেও, দণ্ডপ্রাপ্ত হয়েছেন মাত্র ১৫৭ জন। বিশেষজ্ঞদের মতে, মামলার দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার ফলে পাচারকারীরা বারবার একই অপরাধে লিপ্ত হওয়ার সুযোগ পাচ্ছে। প্রবাসে কর্মসংস্থানের প্রলোভনে পড়ে অভিবাসনপ্রত্যাশীরা প্রতারিত হচ্ছেন দীর্ঘদিন

হঠাৎ ধানক্ষেতে নামল হেলিকপ্টার, অতঃপর…
ঢাকার ধামরাইয়ে টানা বৃষ্টির মধ্যে একটি হেলিকপ্টার হঠাৎ জরুরি অবতরণ করে একটি ধানক্ষেতে। শনিবার (৩১ মে) বিকেলে রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের সীমান্তবর্তী ছেনাইল চকে এই ঘটনা ঘটে। আকস্মিক অবতরণের পর সেটি প্রায় দুই ঘণ্টা কাদা-পানিতে আটকে ছিল। রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু জানান, ঘটনার সময় প্রবল

ওমান প্রবাসীদের অতিরিক্ত ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
সরকারি ছুটির সঙ্গে বার্ষিক ছুটি যুক্ত করে লম্বা ছুটি নেওয়ার প্রবণতা কর্মীদের মধ্যে সাধারণ। তবে এই অনুরোধ মঞ্জুর করবেন কি না, তা নির্ভর করে নিয়োগকর্তার সিদ্ধান্ত, কোম্পানির অভ্যন্তরীণ নীতিমালা এবং প্রচলিত আইনের উপর। বিষয়টি নিশ্চিত করেছে ওমানের শীর্ষস্থানীয় আইন সংস্থা মোহাম্মদ ইব্রাহিম ল’ ফার্ম। আইন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ ইব্রাহিম

আমিরাতে কুরবানির পশুর দাম নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের পশুর বাজারে কুরবানির পশুর দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দুবাইয়ের বিভিন্ন হাটে গরু-ছাগলের দাম গত বছরের তুলনায় ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে। বর্তমানে একটি বড় ষাঁড়ের দাম শুরু হচ্ছে ১২ হাজার দিরহাম থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪






