
ভিসাধারীদের সতর্ক করলো দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ দেশটিতে অবস্থান করলে তার বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা ছাড়াও ফৌজদারি মামলার আশঙ্কা রয়েছে—এমন সতর্কতা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৩০ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মৃত্যুদণ্ড থেকে পেলেন খালাস আ.লীগ নেতা মোবারক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই বহুল আলোচিত রায় ঘোষণা করেন। এর আগে গত ২২ জুলাই আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রাখে। ওইদিন

দালাল ছাড়া বিদেশ যাওয়ার উপায় ও প্রয়োজনীয় কাগজপত্র
বাংলাদেশ সরকার এখন বিদেশে বৈধভাবে কাজের জন্য স্বচ্ছ, দালালমুক্ত এবং নিরাপদ একটি প্রক্রিয়া নিশ্চিত করেছে। এর ফলে লাখো মানুষ কম খরচে প্রতারণামুক্তভাবে বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ২০২৫ সালে এই কার্যক্রম আরও সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে, যা বিদেশগামী কর্মীদের জন্য এনেছে নতুন আশার আলো। বর্তমানে সরকার তিনটি মূল প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে

মানবপাচারের অভিযোগে ওমান প্রবাসীর কারাদণ্ড
ভালো বেতনের চাকরির প্রলোভনে বিদেশে পাচার করে নির্যাতনের দায়ে ওমানপ্রবাসী এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বরিশালের মানব পাচার দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ের

বিমানবন্দর থেকে বের হতেই প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর বনানীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে লন্ডনপ্রবাসী এক পরিবারের ওপর চরম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বনানী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী পরিবারটি বিমানবন্দর থেকে বের হওয়ার পরই ছিনতাইকারীরা তাদের অনুসরণ করে গাড়ি থামিয়ে জিম্মি করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

বাঁচতে চাইলে এ মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়েছে, যার উচ্চতা ছিল ৩-৪ মিটার পর্যন্ত। জাপানেও সুনামির প্রভাব অনুভূত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যম। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায়

ওমানি মুদ্রার আজকের রেট ( ৩০ জুলাই )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ওমানে আইন ভঙ্গের দায়ে ১৮ প্রবাসী নারী গ্রেফতার
মাসকাট থেকে পাওয়া একটি সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ওমানের দক্ষিণ শারকিয়াহ গভর্নরের সুর (Wilayat of Sur) এলাকায় ১৮ জন এশীয় নারী নাগরিককে শ্রম আইন এবং বিদেশিদের আবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

হীরাভর্তি ব্যাগ নিয়ে ঢাকা বিমানবন্দরে নামলেন প্রবাসী!
এক বাংলাদেশি প্রবাসী বিমান থেকে নামলেন ঢাকায়— তার হাতে একটি ব্যাগ, দেখতে একদম নিজের মতোই। কিন্তু তিনি জানতেন না, সেটি তাঁর নয়, বরং সেই ব্যাগে আছে কয়েক কোটি টাকার হীরা! ঘটনা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের। আমিরাতের এক ব্যবসায়ী চারটি ব্যাগে করে হীরা নিয়ে যাচ্ছিলেন বিদেশে প্রদর্শনীতে। তাড়াহুড়োতে নিজের একটি ব্যাগ ফেলে

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই নবীন পাইলট প্রাণ হারিয়েছেন। মরক্কোর সামরিক বাহিনী ‘রয়েল আর্মড ফোর্স’ এক বিবৃতিতে জানিয়েছে, ফেজ-সাইস বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বিমান বাহিনী সূত্র জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল ‘আলফা জেট ট্রেইনার’, যা মূলত নবীন সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত





