
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
১৮ জুলাই ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে মোবাইল গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা প্রদান করবে দেশের মোবাইল অপারেটররা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ দিন মেয়াদি এই ডেটা সুবিধা পাবেন সব গ্রাহক। বুধবার (৯ জুলাই) মোবাইল অপারেটরদের কাছে পাঠানো এক নির্দেশনায় বিটিআরসি জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের

জুনিয়রদের সমকামিতায় বাধ্য ও যৌন হেনস্তা: ৭ ইসরায়েলি সেনা আটক
ইসরায়েলি সেনাবাহিনীতে র্যাগিংয়ের নামে নবীন সদস্যদের ওপর যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে সাত সিনিয়র সৈন্যকে আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে, একদিন-দুদিন নয়, বরং কয়েক সপ্তাহ ধরে চলেছে এই অমানবিক ও নিন্দনীয় কর্মকাণ্ড। খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনীর অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিটে নিয়োজিত ওই সাত সেনাকে

বেইজিং ও মস্কোকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের!
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের প্রেসিডেন্টকে বোমা হামলার হুমকি দিয়েছিলেন বলে দাবি উঠে এসেছে এক সাম্প্রতিক ফাঁস হওয়া ভিডিওতে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প স্পষ্ট ভাষায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেন যে, ইউক্রেনে আক্রমণ বা তাইওয়ানে আগ্রাসনের চেষ্টা করলে তাদের রাজধানীতে

ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার চীনের
সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের পর চীনের কাছ থেকে ইরান ক্ষেপণাস্ত্র পেয়েছে—ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এমন প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের স্পষ্ট বক্তব্য, তারা কোনো যুদ্ধরত দেশের কাছে অস্ত্র রপ্তানি করে না এবং দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে দাবি করা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৬টি বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্টে থাকা ৫৭৬ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি

এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা তিনটি ব্যাংকের ৫৩টি হিসাবে জমা থাকা ১১৩ কোটি ৯ লাখ টাকার বেশি অর্থ ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক)

ওমানি মুদ্রার আজকের রেট ( ১০ জুলাই )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার, সড়কে যান চলাচল বন্ধ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কবাখালি ও মেরুং ইউনিয়নের শতাধিক বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠে যেতে বাধ্য হয়েছেন। কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা জানান, পাহাড়ি ঢলের কারণে ইউনিয়নের নিচু এলাকাগুলো হঠাৎ

ওমানে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার
ওমানের আল দাখিলিয়াহ ও ধোফার গবর্নরেট পুলিশ পৃথক অভিযানে পাঁচজন নাগরিককে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে ব্যাটারি চুরি, গাড়িচাপা দিয়ে হত্যা এবং বেপরোয়া গাড়ি চালনার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আল দাখিলিয়াহ গবর্নরেটের ইযকি এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি একাধিক ট্রাক থেকে ব্যাটারি চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে

আমিরাতের গোল্ডেন ভিসা মিলবে যেভাবে
সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদি ও সুবিধাজনকভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য রয়েছে ‘গোল্ডেন ভিসা’ নামক একটি বিশেষ রেসিডেন্সি প্রোগ্রাম। মূলত বিনিয়োগকারী, বিশেষজ্ঞ, পেশাজীবী ও মেধাবী শিক্ষার্থীদের টানতেই এই দীর্ঘমেয়াদি ভিসা চালু করেছে দেশটি। গোল্ডেন ভিসা হলো সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ প্রদত্ত ৫ থেকে ১০ বছর মেয়াদি আবাসন অনুমতি, যা সংশ্লিষ্টদের পরিবারসহ






