
হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে: উপদেষ্টা মাহফুজ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিওর পর এবার তার ভিডিও প্রকাশের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে শীঘ্রই। সত্য প্রকাশিত হবেই।” তার এই মন্তব্যে

শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি শাপলা জাতীয় প্রতীকের অজুহাতে রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক হিসেবে অনুমোদিত না হয়, তাহলে ধানের শীষের মতো প্রতীকও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে নির্বাচন

ইসরায়েলের সঙ্গে সৌদির গোপন সম্পর্কের আরেক তথ্য ফাঁস
ইসরায়েলের গাজা হামলা অব্যাহত থাকা অবস্থায় দেশটির সংসদ নেসেট-এর এক বিশেষ অধিবেশনে সৌদি আরব ও সিরিয়ার দুই নাগরিকের উপস্থিতি নতুন করে কূটনৈতিক চমক তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সৌদি সাংবাদিক আব্দুল আজিজ আল-খামিস এবং

জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
জুলাই গণ-অভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী অন্য দুই সদস্য।

জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
জুলাই গণঅভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি স্বতঃপ্রণোদিতভাবে রাজসাক্ষী হতে চেয়ে বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।” ট্রাইব্যুনালে মামুন বলেন, “পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় যে অপরাধ সংঘটিত হয়েছে, তার

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন, চাঙ্গা ক্রিপ্টো বাজার
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ফের নতুন উচ্চতায় পৌঁছেছে। বুধবার (৯ জুলাই) রাতে এর দাম বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ১২ হাজার ডলারে, যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, দিন শেষে বিটকয়েনের লেনদেন হয় ১ লাখ ১১ হাজার ২৫৯ ডলারে, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বছরের

কাজ না পেয়ে হতাশায় ভুগছেন মালদ্বীপের প্রবাসীরা
মালদ্বীপে নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের সতর্ক হতে বলেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। এক নির্দেশনায় হাইকমিশন জানিয়েছে, ভিসার ধরন, বেতন, আবাসন ও খাদ্য সুবিধা এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তিপত্র সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই না করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে মালদ্বীপে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি প্রত্যাশিত কাজ না পেয়ে

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর
সৌদি আরবে বসবাসরত বিদেশিরা ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। দেশটির সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি নতুন আইন পাস করেছে। আইন অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নির্ধারিত এলাকায় আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবে। প্রাথমিকভাবে যেসব অঞ্চলে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে তার মধ্যে

মাকে মারধর করায় এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় মাকে মারধরের পর গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বাবু, তিনি রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল এবং প্রায়ই নেশার টাকার জন্য তার মাকে শারীরিকভাবে

বদলে যাচ্ছে ব্রডব্যান্ডের সংজ্ঞা, সর্বনিম্ন গতি হবে ১৫ এমবিপিএস!
দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংজ্ঞায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এখন থেকে ৫ এমবিপিএস গতির ইন্টারনেটকে ব্রডব্যান্ড হিসেবে গণ্য করা হবে না। পরিবর্তে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন অন্তত ১২ থেকে ১৫ এমবিপিএস গতি নিশ্চিত করে। সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ






