সর্বশেষ

মালয়েশিয়ায় বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

4 bangladeshis detained at malaysia airportProbashir city Popup 19 03

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও অন্যান্য পণ্য চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)। শুক্রবার (৮ আগস্ট) প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রোফাইলিংয়ের ভিত্তিতে বিমান নিরাপত্তা (এভিএসইসি) এবং একেপিএস যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ৮৭ হাজার ৭৪২ রিঙ্গিত মূল্যের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ১ লাখ ৬০ হাজার রিঙ্গিত মূল্যের তিনটি সোনার গহনা, ২২ হাজার ৭০০ রিঙ্গিত মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, নগদ ৫ হাজার ৪২ রিঙ্গিত এবং পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট।

একেপিএস জানিয়েছে, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে চারজনকেই তদন্তের জন্য আটক করা হয়েছে। এর মধ্যে তিনজন পাসের শর্ত ভঙ্গের অভিযোগে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের নিয়ম ৩৯(খ) অনুযায়ী তদন্তের মুখোমুখি হচ্ছেন। অপর একজন বৈধ পাস বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থানের অভিযোগে একই আইনের ধারা ৬(১)(গ) অনুযায়ী তদন্তাধীন।

গ্রেপ্তারের পর ঘটনাটি নিয়ে একটি পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। জড়িত চারজনকেই আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এনফোর্সমেন্ট শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কর্তৃপক্ষ চোরাচালান রোধে নজরদারি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03