
ওমানে রমরমা দেহ ব্যবসা, ৩ বাংলাদেশি গ্রেপ্তার
ওমানে নারী পাচার করে অসামাজিক কাজ করানোর অভিযোগে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাচারের শিকার ভুক্তভোগীরাও বাংলাদেশি বলে জানা গেছে। সোমবার রয়্যাল ওমান পুলিশ এক এক্স বার্তায় এই তথ্য জানায়। গ্রেপ্তার প্রবাসীদের বিরুদ্ধে মানব পাচারের পর নারীদের পতিতাবৃত্তিতে নামানোর মত গুরুতর অভিযোগ আনা হয়েছে। ওমানে মানব পাচার সংক্রান্ত অপরাধের শাস্তি

গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দূতাবাসের কনস্যুলার সেবা
গ্রিসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। ১৮ ও ১৯ মে, দুই দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা’ চালু করে দূতাবাসের একটি প্রতিনিধি দল। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ম্যানোলাদা এলাকায় পৌঁছে সেবা কার্যক্রম পরিচালনা করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দূতাবাসের প্রথম সচিব রাবেয়া

ক্লেইমের দিন শেষ, লাগেজ পৌঁছে যাবে যাত্রীর বাড়ি!
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের আর ব্যাগেজ ক্লেইমের ঝামেলা পোহাতে হবে না। এখন থেকে লাগেজ সরাসরি যাত্রীর বাড়ি বা হোটেলে পৌঁছে দেওয়া হবে। এমিরেটসের ট্রাভেল ও এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগ ডিনাটা-এর অঙ্গ প্রতিষ্ঠান মারহাবা এই সুবিধা চালু করেছে। সোমবার এই ঘোষণা দেওয়া হয়। বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে মারহাবার তিনটি নতুন সুবিধা

সৌদির মরুভূমিতে উটের সঙ্গে একা বসবাস নারীর
সৌদি আরবের আকাশচুম্বী অট্টালিকা ও ব্যস্ত নগরজীবনের কোলাহল থেকে বহু দূরে, দেশটির উত্তর সীমান্তের মরুভূমিতে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী জীবনের গল্প। ৭০ বছর বয়সী রুকিয়া আল-রুওয়াইলি নামের এক নারী মৃত স্বামীর স্মৃতি ধরে রাখতে তাঁর রেখে যাওয়া উটগুলো নিয়ে নিঃসঙ্গ অথচ পরিপূর্ণ এক জীবনযাপন করছেন। মরুর বুকে তিনি খুঁজে পেয়েছেন

আমিরাতের যে আইনে কপাল পুড়বে প্রবাসীদের
সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতিকরণ মন্ত্রণালয় দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত এমিরাতিকরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য চূড়ান্তভাবে সতর্ক করেছে। ৫০ বা তার বেশি কর্মচারী রয়েছে—এমন প্রতিষ্ঠানগুলোর জন্য এই নির্দেশনা বাধ্যতামূলক। সময়মতো লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা

মাটির ঘরে ‘গরিবের হাসপাতাল’ চালাচ্ছেন আমেরিকান চিকিৎসক দম্পতি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি, লাল মাটির পশ্চাৎপদ হাগুড়াকুড়ি গ্রামে ডা. এড্রিক বেকারের হাতে গড়ে ওঠা কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র এখনও দরিদ্র মানুষের নির্ভরতার প্রতীক হয়ে আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নীরব ও নির্মল পরিবেশে প্রতিদিন শত শত রোগী এখানে সেবা নিতে ভিড় করেন। অত্যাধুনিক যন্ত্রপাতির পরিবর্তে আন্তরিকতা ও মানবিকতা-ভিত্তিক চিকিৎসাই এই

এয়ারপোর্ট থেকেই বহু বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একেপিএস জানায়, বিমানবন্দরে অবতরণের ছয় ঘণ্টার বেশি সময় পরেও অভিযুক্তরা ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি। একেপিএসের মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারি অভিযানের সময় বিভিন্ন

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী নিখোঁজ
সৌদি আরবে রাজীব মোল্লা নামে এক বাংলাদেশি প্রবাসী নিখোঁজ রয়েছেন। গত ১১ মে দেশটির রাজধানী রিয়াদের সানাইয়া এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় দেশে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জজ নগর

গাজায় পরবর্তী ৪৮ ঘণ্টায় মারা যেতে পারে ১৪ হাজার শিশু
জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় প্রায় ১৪ হাজার শিশু মারাত্মক খাদ্য সংকটে মৃত্যুর মুখে পড়তে পারে। মঙ্গলবার (২০ মে) বিবিসির রেডিও-৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ফ্লেচার বলেন,

বিদেশে জীবনযাপনে প্রবাসীদের যা করণীয়
বিদেশে নতুন জীবনের শুরুতে নিজ মাতৃভূমি, পরিবার ও পরিচিত পরিবেশ ছেড়ে আসা প্রবাসীদের জন্য সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ভাষাগত দুর্বোধ্যতা, নতুন আবহাওয়া, ভিন্ন সংস্কৃতি ও খাদ্যাভ্যাসে মানিয়ে নিতে সময় লাগে অনেকেরই। এসবের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে অজ্ঞতা থেকেও নানা সমস্যার সম্মুখীন হন প্রবাসীরা। এই পরিস্থিতিতে প্রবাসজীবনকে নিরাপদ, সম্মানজনক





