
গাজা শাসনের ভার মিশরকে দেওয়া উচিত: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সম্প্রতি আবারও গাজা শাসনের দায়িত্ব মিশরের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল সরকারের কাছে যদি এই প্রস্তাবের চেয়ে ভালো কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা প্রকাশ করা উচিত। লাপিদ আগে থেকেই গাজার প্রশাসনিক দায়িত্ব

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বায়রার দুপক্ষের মারামারি
সোমবার সকালে মালয়েশিয়ার শ্রমবাজারের সংকট ও সমাধান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বায়রার একাংশ। সেখানে আরেকটি গ্রুপ উপস্থিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বায়রার যে অংশ সংবাদ সম্মেলন আয়োজন করেছিলো

বিমানের নাম ব্যবহার করে জালিয়াতি, প্রতারিত গ্রাহকরা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। ভুয়া বুকিং ও টিকিটের মাধ্যমে এই চক্রটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থা। মঙ্গলবার (২০ মে)

সৌদি আরবে আরও একজন বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫১ হাজার ২৭৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩০টি ফ্লাইটে তারা সৌদিতে যান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ হেল্প ডেস্ক থেকে জানা গেছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের বেশ কয়েকটি ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট সংস্থাগুলো সচেতনভাবে অবৈধভাবে অভিবাসন প্রক্রিয়ায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতে অবস্থিত

ভূয়া ভিসায় প্রতারিত হয়ে প্রবাসীর করুণ পরিণতি
জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাঁচপটল গ্রামের ভ্যানচালক বাবলু মিয়া। উদ্দেশ্য ছিল পরিবার-পরিজনের জন্য একটু স্বচ্ছলতা আনা। কিন্তু সেই স্বপ্নই এখন তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতারণার শিকার হয়ে আজ তিনি স্ত্রী ও দুই সন্তানসহ দালালের বাড়ির সামনে অবস্থান করছেন ক্ষতিপূরণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববিবাহিত সৌদি প্রবাসীর
কক্সবাজারের উখিয়ায় মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জুনাইদ (২৭) নামের এক তরুণ প্রবাসী প্রাণ হারিয়েছেন। রবিবার (১৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কোটবাজার চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মিনিট্রাকের সঙ্গে জুনাইদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার

গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলকে ‘ছেড়ে দিতে পারে’ যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান সংঘর্ষ বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে দেওয়া সমর্থন প্রত্যাহার করা হতে পারে—এমন কড়া বার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীরা। সোমবার (১৯ মে) ওয়াশিংটন পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল

তুরস্কের কফি, চকলেট, ফ্যাশন সামগ্রি বয়কট করছে ভারতীয়রা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পাকিস্তানপন্থী অবস্থানের পর ভারতে তুর্কি পণ্যের বিরুদ্ধে ব্যাপক বয়কট শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে মুদি দোকান থেকে শুরু করে বড় বড় খুচরা বিক্রেতা পর্যন্ত তুর্কি পণ্য বিক্রি বন্ধ করে দিচ্ছে। কসমেটিকস, পোশাক, চকলেট, কফিসহ নানা ভোগ্যপণ্য এই বয়কটের আওতায় পড়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক

আমরা গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেব: নেতানিয়াহু
গাজা ভূখণ্ডের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, সামরিক অভিযানের গতি বাড়িয়ে ইসরায়েল উপত্যকার প্রতিটি ইঞ্চি দখলে নেবে। একই দিনে, আন্তর্জাতিক চাপের মুখে প্রায় দুই মাস পর সীমিত পরিসরে গাজায় ত্রাণ ঢুকতে শুরু করে। গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে





