Long Popup (2)
সর্বশেষ

বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭

Newlywed gang raped on wedding night, 7 arrested along with husbandProbashircityWebPopupUpdate

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে ১৮ বছর বয়সী এক নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে যৌন নির্যাতন ও শারীরিক সহিংসতার আলামত পাওয়া গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় নববধূর স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ভাগগরীব গ্রাম থেকে তাদের আটক করা হয় এবং পরে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ওই নববধূর বিয়ে হয় সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে। দেনমোহর ধার্য করা হয় ২ লাখ ৩০ হাজার টাকা। বিয়ের পর বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে এই ঘটনার শিকার হন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের সনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate