সর্বশেষ

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন প্রতারিত ১৮০ প্রবাসী

180 defrauded expatriates returning home on special flightWeb Popup (3)

গার্মেন্টসসহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তান গিয়েছিলেন ১৮০ বাংলাদেশি নাগরিক। কিন্তু সেখানে পৌঁছে তারা কাজ না পেয়ে প্রতারণার শিকার হন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরবেন। ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাচারকারীদের তৈরি আকর্ষণীয় ভিডিও দেখে চাকরির আশায় উজবেকিস্তান হয়ে কিরগিজস্তান গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা বুঝতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে তারা দেশে ফিরছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্র্যাক মাইগ্রেশন বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেবে।

এর আগে ইউরোপে চাকরি দেওয়ার প্রলোভনে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে প্রতারণা করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup