
বাংলাদেশিদের জন্য ভিসা সুখবর দিল ভারত
বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা সহজ করার ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি ছড়িয়ে পড়তেই কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ী মহলে আনন্দের ঢেউ নেমে এসেছে। প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে গড়ে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন।

ফের যান্ত্রিক ত্রুটিতে বিমান
সিঙ্গাপুরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রায় দুই ঘণ্টা মেরামতের পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়। এ ঘটনায় ১৭২ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে একই ফ্লাইট ঢাকায় ফেরার

‘শাশুড়ির সাথে ঝগড়া’ অভিমানে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামে শাশুড়ির ওপর অভিমান করে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাহেলা আক্তার মীম (২০)। নিহত মীম স্থানীয় সোহেল রানার স্ত্রী। স্বামী মালয়েশিয়ায় অবস্থান করায় তিনি শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে বনিবনা না

সৌদি আরব প্রবাসীদের জন্য দুঃসংবাদ
সৌদি আরবের শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ধাপে ধাপে ফার্মেসি, দন্তচিকিৎসা ও প্রযুক্তিগত প্রকৌশল—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে প্রবাসীদের নিয়োগ সীমিত করে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি। সরকারের ‘সৌদিকরণ’ নীতিমালা আরও জোরালোভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, দেশটির মানবসম্পদ ও সামাজিক

প্রবাসীর গাড়িতে ডাকাতির সময় হাজির পুলিশ, অতঃপর…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতির চেষ্টা চলাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ডাকাতকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মায়ারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার ইদ্রিসের ছেলে আশরাফুল ইসলাম এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরিবাড়ী এলাকার জিয়া হোসেনের ছেলে রিপন। সহকারী পুলিশ

রেমিট্যান্স নিয়ে গর্বিত দেশ, কিন্তু প্রবাসীদের হয়রানি বন্ধ হবে কবে?
প্রবাসীরা দীর্ঘদিন ধরেই বিমানবন্দরগুলোতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। বিদেশ থেকে দেশে ফেরার সময় কিংবা প্রবাসে যাত্রার পথে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অযথা সময় নষ্ট, অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও অবাঞ্ছিত জটিলতার সম্মুখীন হচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে প্রমাণ পাওয়া যায়, অনেক প্রবাসী মানসিক চাপের কারণে ফ্লাইট মিস করছেন। বিশেষ করে

নারীর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে সাড়ে ১২ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ
ভারতের মুম্বাইয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে পড়ে সাইবার প্রতারণার শিকার হয়েছেন। দীর্ঘ দুই বছর ধরে ৭৩৪টি অনলাইন লেনদেনে তিনি চার নারীর (যারা একই ব্যক্তি হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে) কাছে প্রায় ৯ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা—হাতিয়ে দেন। প্রতারণার শিকার হয়ে

১১২ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি ভারতের
ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। মুম্বাই মহানগর অঞ্চলসহ আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে ১১২ বাংলাদেশিকে আটক করা হয়। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার আটক ব্যক্তিদের প্রথমে পুনেতে নিয়ে

নেশার টাকা যোগাতে ৩ মাসের সন্তানকে বিক্রি, বাবা আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাড় করতে তিন মাস বয়সী একমাত্র কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পুলিশ শিশুটির বাবা মিরাজ উদ্দীনকে আটক করে এবং মছদিয়া এলাকা থেকে উদ্ধার করা শিশুকে মায়ের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওমান প্রবাসী পরিবারের ৭ জনের মৃত্যু: চালকের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসচালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করে নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় মামলাটি করা হয়।





