
সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগে প্রবাসী আটক
পটুয়াখালীর গলাচিপায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নেছার আহ্মেদ (৪৮) নামের এক প্রতারককে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পৌরসভার হাইস্কুল রোডে হোটেল আল মামুনের ৩০৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক নেছারের বাড়ি বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের

সৌদির নারীদের সম্পর্কে জানা গেলো চমকপ্রদ তথ্য
সৌদি আরবে আগে নারীদের চাকরির সুযোগ খুব সীমিত ছিল এবং শিক্ষাগত ক্ষেত্রে তারা পিছিয়ে ছিল। বেশিরভাগ নারী ঘরে থাকতেন এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতি খুব কমই দেখা যেত। তবে ইসলামি শরীয়াহ অনুযায়ী দেশটির সংস্কার এবং সামাজিক পরিবর্তনের ফলে নারীদের অবস্থা অনেক উন্নত হয়েছে। এখন সৌদি নারীরা বিভিন্ন খাতে সক্রিয়ভাবে কাজ করছেন।

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী
প্রবাস জীবনের শুরুতে অনেকেই নতুন পরিবেশ, চাকরির চাপ ও পরিবার থেকে দূরে থাকার কষ্টের মধ্যে দিন কাটান। কেউ কেউ বছরের পর বছর পরিশ্রম করে সামান্য কিছু সঞ্চয় করতে পারেন। কিন্তু ভারতের কেরালার তরুণ শ্রীরাজ এমআর-এর ভাগ্য যেন অন্যদের থেকে একেবারেই আলাদা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র চার মাস থাকতে, শ্রীরাজের

ওমানে ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৩০ প্রবাসী গ্রেফতার
ওমানের বিভিন্ন প্রদেশে সম্প্রতি পুলিশের বিশেষ অভিযানে বেশ কয়েকটি বড় ধরনের অপরাধ উদঘাটন করা হয়েছে। সিব প্রদেশে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় চারজন মুখোশধারী গ্রেপ্তার করা হয়েছে। তারা দোকানের কর্মচারীদের ভয় দেখিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার রিয়ালের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই এশীয় বংশোদ্ভূত।

বিদ্যুতের তার মেরামতের সময় সৌদি প্রবাসীর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের সময় সৌদি প্রবাসী মো. সাইফুল ইসলাম (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চর হাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। নিহত মো. সাইফুল ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দুই মাস আগে ছুটিতে বাড়ি এসেছিলেন

গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে সরকারি অর্থ ব্যক্তিগত সফরে ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালের গণঅভ্যুত্থানের পর দেশের তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে দেশ ছেড়ে পালানোর পর দায়িত্ব গ্রহণ করেছিলেন রনিল। ২০২৪ সালের নির্বাচনে হেরে রাষ্ট্রক্ষমতা হারান এই প্রবীণ রাজনীতিবিদ, যিনি এর আগে সাতবার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আক্রমণের মুখে ওমানের গ্রান্ড মুফতি
ইকনা- ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ওমানের মুফতি শেখ আহমদ বিন হামাদ আল-খলিলি সাম্প্রতিক সময়ে কিছু উগ্র ও তাকফিরি গোষ্ঠীর তীব্র সমালোচনা ও আক্রমণের মুখে পড়েছেন। আল-হুররিয়্যা ওয়াল আদালাহ সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি আরব দেশগুলোর সমালোচনা করেন যারা জায়নিস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এ বক্তব্যকে কেন্দ্র

সৌদিতে পেট্রলপাম্প থেকে জ্বলন্ত ট্রাক সরানোয় ১০ লাখ রিয়াল পুরস্কার
সৌদি আরবে এক নাগরিকের সাহসী পদক্ষেপে একটি সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা রোধ করা গেছে। পেট্রলপাম্প থেকে জ্বলন্ত একটি ট্রাক সরিয়ে নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়, যা তার সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাহের ফাহদ আল দালবাহি নামের এই নাগরিককে তাঁর বীরত্বপূর্ণ কাজের জন্য

লিবিয়া থেকে ফিরতে আগ্রহীদের নতুন নির্দেশনা দূতাবাসের
লিবিয়া থেকে বাংলাদেশিদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৭৫ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। নতুন করে আটক থাকা আরও বাংলাদেশিদের ফেরাতে ইতোমধ্যে দূতাবাস কার্যক্রম শুরু করেছে। দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে তারা লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সীমান্তবর্তী কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা এবং জারাবাত হোসেনের ছেলে। ঘটনার সময় ভারতের ৫৬






