সর্বশেষ

মুসলিম নেতাদের কাছে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা উপস্থাপন ট্রাম্পের

Trump presents plan to end gaza war to muslim leadersWeb Popup (3)

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের কাছে শান্তির প্রস্তাব পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি আটটি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার এ তথ্য প্রকাশ করেছে।

সূত্র জানায়, ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন নতুন প্রশাসন গঠনের রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে। এ পরিকল্পনাটি মূলত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পূর্ববর্তী উদ্যোগের ভিত্তিতে তৈরি হলেও এতে যুদ্ধ দ্রুত বন্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, গাজায় কয়েক সপ্তাহের জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময়ের মধ্যে হামাসের হাতে থাকা অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে জানা গেছে।

মুসলিম নেতারা বৈঠকে একটি যৌথ যুক্তিপত্র উত্থাপন করেন। এতে যুদ্ধবিরতি সমর্থন, জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসন, ফিলিস্তিনি ভূমি দখল, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং জেরুজালেমের পবিত্র স্থানে স্থিতাবস্থা লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন মোড় আনতে পারে। প্রস্তাবটি কার্যকর হলে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup