সর্বশেষ

ওমানে চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর!

omanProbashircityWebPopupUpdate

ওমানের সরকারি পরিষেবা খাতে ৬৪১টি নতুন স্থায়ী চাকরির ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার পাবলিক সার্ভিসেস রেগুলেশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মনসুর বিন তালিব আল হিনাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। আগ্রহী চাকরিপ্রার্থীরা ‘তাওতিন’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব পদের জন্য আবেদন করতে পারবেন।

এই ঘোষণার ফলে চলতি বছরে ওমানে মোট ২,১৪৮টি সরকারি চাকরির সুযোগ তৈরি হলো। নতুন পদগুলো মূলত বিদ্যুৎ, পানি, স্যানিটেশন এবং পরিষেবা ও রক্ষণাবেক্ষণ খাতের জন্য সৃষ্টি করা হয়েছে।

এই উদ্যোগটি ‘ওমান ভিশন ২০৪০’-এর অংশ, যার মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে টেকসই করা এবং স্থানীয় ওমানি নাগরিকদের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি করা। কমিটি জানিয়েছে, কর্মসংস্থান একটি জাতীয় অগ্রাধিকার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ওমানি পেশাদারদের ভূমিকা শক্তিশালী করতে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাবে ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate