সর্বশেষ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

Chief advisor to read 'july declaration' at parliament's south plaza todayProbashircityWebPopupUpdate

বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি মাইনুল ইসলাম।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে জাজিরায় একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যান।

পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার দুপুরে বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে প্রধান উপদেষ্টা ও জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি দেন।

ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া সংগঠনের কিছু নেতাকর্মীকে নিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন। এছাড়া বিদেশি নম্বর থেকে তিনি হত্যার হুমকিও দিয়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশে থানায় জিডি করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate