Long Popup (2)
সর্বশেষ
Explosion at police training center, 3 officers killed

পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, ৩ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ইস্টার্ন অ্যাভিনিউতে অবস্থিত লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে। শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, নিহতদের
Si closed in controversy for hanging out with someone else's wife

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বিতর্কে এসআই ক্লোজড

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। ওসি জানান, এসআই মাহবুব হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাপরিপন্থী আচরণের অভিযোগ ওঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা
Fly main pic 20220805101020

মাঝ আকাশেই প্লেনের দরজা খোলা নিয়ে ধস্তাধস্তি, অতঃপর…

যুক্তরাষ্ট্রের আইওয়ায় মাঝ আকাশে ঘটে গেলো এক রুদ্ধশ্বাস ঘটনা। স্কাইওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী বিমানের জরুরি নির্গমন দরজা খুলতে চেষ্টা করেন এবং বিষয়টি থামাতে গেলে ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতির অবনতি ঘটলে বিমানটিকে বাধ্য হয়ে জরুরি অবতরণ করাতে হয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায়।
India requests release of 34 prisoners detained in bangladesh

বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৪ ও ১৫ জুলাই রাতে মোংলার উপকূলীয় অঞ্চলে দুটি ভারতীয় ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটকদের দ্রুত ও
Oman police

ওমান পুলিশের অভিযানে ১ প্রবাসী আটক

ওমানের বারকা অঞ্চলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অবৈধভাবে মদ পরিবহনের সময় এক ভারতীয় প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট পুলিশের কমান্ড এই অভিযান পরিচালনা করে। পুলিশের বিবৃতি অনুযায়ী, ওই ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ মদ বহন করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি এগুলো অবৈধভাবে সরবরাহ বা
Bangladeshi youth stand by the war torn people of gaza

গাজার যুদ্ধবিধ্বস্তদের পাশে বাংলাদেশি তরুণেরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল বাংলাদেশি স্বেচ্ছাসেবক। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর সহায়তায় এবং কানাডাপ্রবাসী মুসলিমদের অর্থায়নে পরিচালিত ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ গাজায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব জানান, যুদ্ধবিরতি প্রত্যাহার ও সীমান্ত
Remittances increase by 7.7% in first 16 days of july

জুলাইয়ের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৭.৭%

চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনেই বৈধ পথে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১-১৬ জুলাইয়ের মধ্যে দেশে এসেছে ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যেখানে গত বছর একই সময়ে এসেছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার। সম্প্রতি শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের
Syria, israel agree to ceasefire

যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইসরায়েল ও সিরিয়া টানা চার দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৩২১ জন। শুক্রবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। বারাক জানান, তুরস্ক, জর্ডান ও অন্যান্য আঞ্চলিক শক্তির আহ্বানে সাড়া দিয়ে দুই দেশ
Mamata's explosive comments on al leaders taking refuge in india

আ.লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভারত সরকারের আশ্রয়ে এখন কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা। যদিও কারও নাম তিনি প্রকাশ করেননি, তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, “কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে। আমি কি তাদের বিরোধিতা
Pakistan's airspace ban for india extended

ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ভারত এবং ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের ওপর আকাশসীমা ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার (১৮ জুলাই) পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নিষেধাজ্ঞা আগামী ২৪ আগস্ট ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। পিএএ-র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা চলাকালে ভারতের যেকোনো