সর্বশেষ

মসজিদ ও বিদ্যালয়ের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করল সৌদি আরব

SaudiWeb Popup (3)

সৌদি আরব তামাক নিয়ন্ত্রণে নতুন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির পৌর ও গৃহায়ণ মন্ত্রণালয় ঘোষণা করেছে, সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত কোনো তামাক বিক্রয়কেন্দ্র আর চলতে পারবে না। নতুন নীতিমালার আওতায় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে তামাক বিক্রির দোকান খোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নির্দেশনায় সিগারেট, শীশা এবং ই-সিগারেটসহ সব ধরনের তামাক ও তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্রকে নিয়মিত বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্সিং নিয়ম মেনে চলতে হবে। দোকান অবশ্যই নির্ধারিত বাণিজ্যিক এলাকায় হতে হবে এবং ন্যূনতম আয়তন ৩৬ বর্গমিটার রাখা বাধ্যতামূলক। এছাড়া সড়কের প্রস্থ ও এলাকার ধরন অনুযায়ী অতিরিক্ত শর্ত মানা প্রয়োজন।

নতুন নিয়ম অনুযায়ী, দোকানের বাহ্যিক সাইনবোর্ডে কোনো লোগো বা বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না; শুধুমাত্র দোকানের নামই দেখানো যাবে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা নিষিদ্ধ। সব দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা থাকা বাধ্যতামূলক।

এছাড়া ভবনের নকশা ও ফেসাড ডিজাইন নগর কোড অনুযায়ী হতে হবে। তামাক পণ্য মিশ্রণ, পুনঃপ্যাকেজিং বা খোলা অবস্থায় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং ১৮ বছরের নিচে কোনো ব্যক্তিকে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না।

পৌর কর্তৃপক্ষ নিয়মিত তদারকি চালাবে এবং নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। নতুন বিধিমালার মূল লক্ষ্য হলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাণিজ্যিক এলাকা সুশৃঙ্খল রাখা এবং নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup