
ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, জবাবে যা বললেন ইতালির প্রধানমন্ত্রী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) মিসরে একত্রিত হন বিশ্বের শীর্ষ নেতারা। এ সম্মেলনে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরও অনেকে। বৈঠকের ফাঁকে দুই নেতার মধ্যকার এক মজার আলাপ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বার্তা সংস্থা ইহলাস প্রকাশিত এক

প্রবাসী কর্মী নিয়োগে সুখবর দিল মালয়েশিয়া
মালয়েশিয়ার সরকার দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে শ্রম ঘাটতি মোকাবিলায় বিদেশি কর্মী নিয়োগের জন্য একটি বিশেষ অনুমোদন সুবিধা চালু করেছে। এই সুবিধার আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কেস-বাই-কেস ভিত্তিতে বিদেশি কর্মী কোটার আবেদন অনুমোদন করা হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। মন্ত্রী জানান,

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কায় প্রবেশে নতুন নিয়ম, ১৫ অক্টোবর থেকে কার্যকর
বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রীলঙ্কায় অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে শ্রীলঙ্কা ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নিয়ম ১৫ অক্টোবর (বুধবার) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন সম্প্রতি বাংলাদেশের সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও

গাজায় যাচ্ছে এরদোয়ানের বাহিনী, যা ঘটবে!
দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, সেখানে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গাজায় শান্তি রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্কের সেনাবাহিনী। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি

গাজায় নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান, হামাসের সাথে সংঘর্ষে নিহত ৩২
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘দগমোশ’ নামে একটি নতুন সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, যা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছে, যার মধ্যে দগমোশ গোষ্ঠীর সদস্যই ৩২ জন। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে

হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব
২০২৬ সালের হজযাত্রীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ বছর টিকা গ্রহণ ও শারীরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়া আরও কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার — এই চারটি টিকা হজযাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক ব্যবহার করতে পারবে না। ইসির সিদ্ধান্ত শাপলা প্রতীকের বিষয়ে পরিবর্তনহীন রয়েছে। ইসি সচিব জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক বাছাই না করলে কমিশন স্বয়ংক্রিয়ভাবে অন্য কোনো প্রতীক বরাদ্দ দেবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন

ইতালিতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ
ইতালির রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিরকুমাছিমু এলাকায় তারা বিক্ষোভে অংশ নেন। এই সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন স্লোগান দেখা যায়। বিক্ষোভটি অনুষ্ঠিত হয় ইতালি আওয়ামী লীগের মার্কে আনকোনা শাখার ইস্রাফিল

বায়োমেট্রিক সম্পন্ন না করলে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে
মালদ্বীপ সরকার সতর্ক করে বলেছে, আগামী এক মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করলে প্রায় ২৭ হাজার প্রবাসী ইমিগ্রেশন আইনের আওতায় দেশে ফেরত পাঠানো হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের অবশ্যই ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি (এনসিআইটি) ভবনের জব সেন্টারে গিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন সিস্টেমের মাধ্যমে

বিমানবন্দরে দেখা মিলল অস্তিত্বহীন দেশের পাসপোর্টধারী নারীর
বিশ্বের মানচিত্রে কোনো অস্তিত্বই নেই, তবুও সেই দেশেরই পাসপোর্ট হাতে এক নারী হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে—সম্প্রতি এমন এক ভিডিও ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে ইন্টারনেটজুড়ে। ভিডিওটিতে দেখা যায়, টোকিও থেকে আগত ওই নারী নিজেকে ককেশাস অঞ্চলের এক অজানা দেশ ‘তোরেনজা’র নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন। এতে






