
আমিরাতে হৃদরোগ আক্রান্ত হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রবাসী সৈয়দ নেছার আহমেদ (৫০)। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দেশটির খোরফাক্কান শহরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেছার আহমেদ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আসমত উল্লাহর ছেলে। দীর্ঘ প্রায় তিন দশক ধরে

গণহারে ভিসা বাতিলের পথে কানাডা, নেপথ্যে ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি
ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির আইন প্রয়োগকারীরা নতুন এক ক্ষমতা হস্তগত করার চেষ্টা করছে। এ-সংক্রান্ত কিছু অভ্যন্তরীণ নথি কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের হাতে এসেছে। তাতে দেখা গেছে, কানাডার সরকার গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চায়। সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সিবিসি

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায়। তাদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা

‘তোমার জন্য স্ত্রীকে হত্যা করেছি’, প্রেমিকাকে চিকিৎসকের বার্তা
ভারতের বেঙ্গালুরুর এক চিকিৎসককে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তিনি চিকিৎসা জ্ঞান ব্যবহার করে স্ত্রীকে মাত্রাতিরিক্ত অ্যানেস্থেটিক ইনজেকশন দিয়ে খুন করে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযুক্ত ডা. মহেন্দ্র রেড্ডি পেশায় সার্জন এবং

নিবন্ধন না পেয়ে অনশনে তারেক রহমান
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে দলটির সদস্যসচিব তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি। নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৪৩

অসুস্থ ওমরাহযাত্রীর সেবা করে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মানবিকতার বিরল দৃষ্টান্ত ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পারকিনসন রোগে আক্রান্ত এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজে খাবার খেতে পারছিলেন না—তাকে নিজের হাতে খাইয়ে দেন ফ্লাইট অ্যাটেনডেন্ট। সৌদিয়া এভিয়েশনের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যাত্রাপথে কাঁপুনি ও দুর্বলতায় ভুগতে থাকা ওই বৃদ্ধ যাত্রী খাবার

পবিত্র কাবা থেকে এক ব্যক্তি আটক
মক্কার পবিত্র মসজিদুল হারামে নিয়ম ভেঙে ভিডিও কন্টেন্ট তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হজ ও ওমরাহ্ নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তা বাহিনী জানায়, ওই ব্যক্তি একটি “ভিজ্যুয়াল কন্টেন্ট”-এ ধরা পড়েন, যেখানে তাকে মসজিদের নিয়ম ও পবিত্রতা লঙ্ঘন করতে দেখা যায়। ভিডিওটি কর্তৃপক্ষের

বাংলাদেশি বন্ধুর পরামর্শে ৫০ কোটির লটারি জিতলেন ভারতীয় প্রবাসী
বাংলাদেশি বন্ধুর পরামর্শেই চিরদিনের মতো বদলে গেল এক ভারতীয় প্রবাসীর জীবন। বন্ধুর পরামর্শে দেড় কোটি দিরহাম লটারি জিতেছেন এক ভারতীয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্র-তে জিতে তিনি এখন কোটিপতি বনে গেছেন। সোমবার (০৩ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লটারি জেতা ওই প্রবাসীর

অনলাইন অ্যাপের ফাঁদ: চীনা পাত্রদের হাতে বাংলাদেশি নারীরা পাচারের শিকার
সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—মাত্র এক মাসের পরিচয়ে, অ্যাপসের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে একজন চীনা যুবকের সঙ্গে সুরমা নামের এক বাংলাদেশি তরুণীর বিবাহ সম্পন্ন হয়েছে। দু’জনের কেউই কারো ভাষা জানেন না, ইংরেজিও নয়, ভরসা কেবল ভয়েস ট্রান্সলেটর। এই ঘটনা এমন এক সময়ে ঘটল,

ভিসা থাকার পরেও বাংলাদেশে যেতে পারলেন না আফরিনা
বৈধ পাসপোর্ট ও বাংলাদেশের ভিসা থাকা সত্ত্বেও আত্মীয়দের সঙ্গে দেখা করতে বাংলাদেশে প্রবেশ করতে পারলেন না ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আফরিনা হাসনাত। শুক্রবার (১ নভেম্বর) উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তার ‘অযৌক্তিক প্রশ্ন ও বাধা’র কারণে ফের বহরমপুরে ফিরে যেতে হয় তাঁকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আফরিনা হাসনাত





