
সৌদিতে বাস–ট্যাংকার সংঘর্ষ, ৪২ ওমরাহযাত্রী নিহত
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। স্থানীয় সময় সোমবার ভোররাতে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বেশিরভাগ যাত্রী নিহত হন। নিহতদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয়

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন আগামীকাল
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো মোবাইলভিত্তিক ভোটার নিবন্ধন অ্যাপ চালু করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ

ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান
দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার এশিয়া কাপে যুব পর্যায়ে পাকিস্তান ভারতের ওপর দারুণ প্রতিশোধ নিয়েছে। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানকে টানা তিনবার হারিয়ে হ্যাটট্রিক করেছিল ভারত, কিন্তু এবার পরিস্থিতি উল্টো। ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে মাত্র ১৩৬ রানে অলআউট হয় ভারত ‘এ’ দল, যা সহজেই টপকে ৮ উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান শাহিন্স।

বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম।’ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী আমির হোসেন এসব কথা বলেন। তিনি বলেন,

ট্রাইব্যুনালে হাজির হয়েছেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। এই মামলার অন্য দুই আসামি—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ

আজকের সোনার দাম ( ১৭ নভেম্বর )
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানি মুদ্রার আজকের রেট ( ১৭ নভেম্বর )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেছে ৩২৬ কার্টুন সিগারেট এবং ৪৮ পিস নিষিদ্ধ ক্রিম। রোববার সন্ধ্যায় কাস্টমস, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ

এক সপ্তাহে ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
সৌদি আরবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে এক সপ্তাহের মধ্যে প্রায় ১৫ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী

জিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন নারী
এক চাঞ্চল্যকর ও ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সেখানে এক নারী থানায় গিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন—তবে অভিযোগের বিবরণ আরও বিস্ময়কর। তার দাবি, স্বামীর ওপর ভর করা এক ‘জিন’ তাকে বারবার যৌন নির্যাতনের শিকার করেছে। পাকিস্তানভিত্তিক দৈনিক দ্য ডন রোববার (১৬ নভেম্বর) এই ঘটনা প্রকাশ করেছে। পাঞ্জাবের





