
যুদ্ধবিরতির জন্য প্রধান যেসব শর্ত দিলো ফিলিস্তিনি গোষ্ঠী
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে মিসরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় নিজেদের প্রধান ছয়টি শর্ত তুলে ধরেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। হামাসের মুখপাত্র ফাওজি বারহোম মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে জানান, মিসরে তাদের প্রতিনিধি দল সব ধরনের বাধা অতিক্রম করে একটি স্থায়ী সমাধান খুঁজে

২ বছরে গাজায় ২৫০ ইমামকে হত্যা ও ৮৩৫ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
গাজায় ইসরায়েলের চলমান হামলায় সাধারণ মানুষের পাশাপাশি টার্গেটে পরিণত হয়েছেন ধর্মীয় ব্যক্তিরাও। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৫০ জন ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতা নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে অন্তত ৮৩৫টি মসজিদ, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮০টি। এমনকি ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি খ্রিস্টান উপাসনালয়ও। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের

বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি ভিসা ছাড়াই যেকোনও দেশে যেতে পারেন
বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের মতোই আন্তর্জাতিক ভ্রমণের জন্য সাধারণত বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভিসা থাকা বাধ্যতামূলক। এই নিয়ম রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, এমনকি জাতিসংঘ মহাসচিবের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন, যিনি এই নিয়মের বাইরে—তিনি হলেন পোপ, ক্যাথলিক চার্চ এবং ভ্যাটিকান সিটির প্রধান। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকানের এই প্রধানের

যুক্তরাষ্ট্রে ১৭ বছরে পাইলট হলেন বাংলাদেশি কিশোর
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করেছেন মাত্র ১৭ বছর বয়সী কিশোর আহনাফ আবিদ মাহির। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ এক বছরের প্রশিক্ষণ শেষে স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) তিনি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্বীকৃত লাইসেন্স অর্জন করেন। শৈশব থেকেই আকাশে উড়ার স্বপ্ন ছিল মাহিরের।

নতুন দুই টিভি চ্যানেলের লাইসেন্স পেলেন যারা
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের প্রক্রিয়া অনুসরণ করে দুটি নতুন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন দিয়েছে। চ্যানেল দুটির নাম ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। এই অনুমোদন দেওয়ার প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। ‘নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো.

সিরাজগঞ্জে ফুটপাত থেকে নবজাতক উদ্ধার, দেওয়া হবে দত্তক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাত থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা-মাকে এখনও

সবার চোখের সামনে পাহাড় থেকে পড়ে আরোহীর মৃত্যু (ভিডিও)
চীনের সিচুয়ান প্রদেশে মাউন্ট নামা পাহাড় থেকে পড়ে এক পর্বতারোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ বছর বয়সী ওই তরুণ, যার নাম হং, পাহাড়ের প্রায় চূড়ায় পৌঁছে নিরাপত্তা দড়ি খুলে ছবি তুলতে গেলে দুর্ঘটনাটি ঘটে। গত ২৫ সেপ্টেম্বর এ ঘটনা ঘটেছে বলে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ বেশি, এটি কমানো সম্ভব: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের তুলনামূলকভাবে বেশি খরচ দিতে হয়, যা তাদের জন্য বড় চাপের বিষয়। দুই দেশের আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংক সমন্বিতভাবে কাজ করলে এই খরচ কমানো সম্ভব হবে বলে মত দেন তিনি। মঙ্গলবার রাজধানীর বনানীতে সৌদি আরব-বাংলাদেশ ব্যবসা সম্মেলনের

সেপ্টেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো ওমানসহ যেসব দেশ থেকে
চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রেমিট্যান্সের এই প্রবাহে সবচেয়ে বড় অংশ এসেছে সৌদি আরব থেকে, এরপর রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া।

ভয়াবহ হামলার ২ বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক
হামাসের আকস্মিক হামলার দুই বছর পূর্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) ইসরায়েলজুড়ে নানা স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের এই দিনে সংঘটিত হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল সরকার। দেশজুড়ে নিহতদের স্মরণে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন ও




