
বিমানবন্দরে পণ্যের বাড়তি দাম নেওয়ায় দুই দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে দুটি দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রী সেবা নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ। অভিযান সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরের বিভিন্ন দোকানে গায়ের

মালয়েশিয়ায় ২শতাধিক সমকামী গ্রেফতার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ২০৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ২০১ জন ছিলেন কেন্দ্রটির গ্রাহক এবং বাকি সাতজন কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। পুলিশ জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে

বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের শিকাগোর পশ্চিমাঞ্চলীয় উপশহর ডাউনার্স গ্রোভে ব্রুকরিজ এয়ারপার্কে একটি হালকা বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়টি ডু-পেজ কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করেছে। সিবিএস নিউজের খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে নামার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শেরিফ কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১০

শ্রম-ভিসা সুবিধার নিয়ম পরিবর্তন করল ইউরোপের এক দেশ
ইউরোপীয় দেশ পোল্যান্ড তাদের সহজ শ্রম ভিসা প্রাপ্তির তালিকা থেকে জর্জিয়াকে বাদ দিয়েছে। শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের নব জারি করা নির্দেশনায় দ্রুতগতির শ্রম ভিসা ও কর্মসংস্থান অনুমোদন কোন কোন দেশের নাগরিকরা পাবেন, সেই তালিকা পুনর্গঠন করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সুবিধাভোগী থাকা জর্জিয়াকে আর রাখা হয়নি। জর্জিয়া টুডে প্রকাশিত

মালয়েশিয়ায় সৃষ্ট ভয়াবহ বন্যায় শতশত মানুষের মৃত্যু
মালয়েশিয়া মালাক্কা প্রণালিতে সৃষ্ট বিরল উষ্ণমণ্ডলীয় ঝড় দক্ষিণ–পূর্ব এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি করেছে। গত এক সপ্তাহের এই দুর্যোগে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। শুক্রবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়–সম্পর্কিত দুর্যোগে আরও

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন সৌদির মেট্রো পেলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি
সৌদি আরবের আধুনিক পরিবহন ব্যবস্থায় আরেকটি বড় মাইলফলক যুক্ত হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে রিয়াদ মেট্রোকে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার, যা সৌদির নগর পরিবহনে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির প্রতিচ্ছবি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ শহরের বৃহৎ গণপরিবহন ব্যবস্থার

৯/১১’র ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মামলা
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ৮৫০ জন মার্কিন নাগরিকের পরিবার সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্টে এই মামলা গ্রহণ করা হয়। বাদীপক্ষের অভিযোগ—৯/১১ হামলার পেছনে সৌদি আরবের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল। মামলায় বলা হয়েছে, আল–কায়েদা হামলাটি

সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া কমল
সিলেট–ঢাকা রুটে বিমানের ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের তীব্র অসন্তোষ ও সমালোচনার মুখে অবশেষে এ রুটে টিকিটের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুক্রবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে নতুন ভাড়া কাঠামোর তথ্য প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সিলেট-ঢাকা-সিলেট

জাতীয় দিবস উপলক্ষ্যে দুবাইয়ে ৩ দিনের ফ্রি পার্কিং
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ‘ঈদ আল ইত্তিহাদ’ উপলক্ষে দুবাইয়ে তিন দিনের ফ্রি পাবলিক পার্কিং সুবিধা ঘোষণা করেছে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত শহরের সকল সাধারণ পার্কিং এলাকা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন নাগরিক ও প্রবাসীরা। তবে বহুতল পার্কিং স্থাপনা এবং আল খাইল

নিয়োগে প্রতারণা-কর্মস্থলে নির্যাতন : শোষণের ফাঁদে মালয়েশিয়া প্রবাসীরা
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর চলমান শোষণ, প্রতারণা ও ঋণ-দাসত্বের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। দেশে উচ্চ সুদে নেওয়া ঋণের চাপ এবং বিদেশে কর্মস্থলে পৌঁছে প্রতিশ্রুত সুবিধা না পাওয়া—এই দুইয়ের বোঝায় বহু শ্রমিক আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ২৬ নভেম্বর প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের





