
ওমানি মুদ্রার আজকের রেট ( ০৪ নভেম্বর )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

দুবাই থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার প্রবাসী
চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ রুহুল আমিন (৫৫) নামে এক পলাতক আসামিকে পাঁচ বছর পর দেশে ফেরার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ৫৭টি মামলা রয়েছে। বেশিরভাগ মামলাই চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন

ইতালিতে ঘুমন্ত অবস্থায় মারা গেল বাংলাদেশি প্রবাসী
ইতালির কালাব্রিয়া অঞ্চলের ক্রোতোনে শহরে ঘুমের মধ্যে আকস্মিক ব্রেইন স্ট্রোকে মারা গেছেন সাকিবুল ইসলাম (২৩) নামে এক তরুণ প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত প্রায় ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাকিবুলের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে। স্থানীয় প্রবাসীরা জানান, ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাকিবুল।

ঢাকা বিমানবন্দরে কাস্টমস অফিসার সেজে প্রতারণা, আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার সময় এক প্রতারককে হাতেনাতে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস হাউস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. সবুর খান (২৫)। তিনি কাস্টমসের নকল জ্যাকেট

২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, জানুন কোন আসনে কে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে দল চাইলে প্রার্থী তালিকা যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবং বাকি আসনগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে

২৩৭টি আসনে প্রার্থী দিলো বিএনপি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি

অবতরণ করা মাত্রই বিস্ফোরিত হবে বিমান, ভয়াবহ হুমকির পর মাঝআকাশে নতুন সিদ্ধান্ত
উড়োজাহাজের নির্দিষ্ট স্থানে বিস্ফোরক রাখা হয়েছে এবং অবতরণ করা মাত্রই বিস্ফোরিত হবে বিমানটি। এমন বার্তা পাওয়ার পর ভারতীয় বেসরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। শনিবার (১ নভেম্বর) ঘটেছে এই ঘটনা। ইন্ডিগো এয়ারলাইনসের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার

যে বার্তা পেয়ে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
প্রবাসে প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিএনপি নেতাকর্মীদের মধ্যে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে তারা নতুন উদ্দীপনা পেয়েছেন। প্রবাসী নেতারা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই উদ্যোগ প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন

সড়ক দুর্ঘটনা: মেহেদী রং না মুছতেই বিধবা প্রবাসীর স্ত্রী
জীবিকার টানে প্রায় ছয় বছর আগে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন নাজমুল হাসান। সেখানে কেবল অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। ধারদেনা শোধ করে কিছুটা স্বচ্ছলতার মুখ দেখতে শুরু করেছিলেন। অবশেষে পরিবারের ইচ্ছায় দেশে ফিরে বিয়েও করেছিলেন দুই মাস আগে। নতুন জীবনের শুরু, প্রবাসে ফেরার প্রস্তুতিও প্রায় শেষ কিন্তু আর ফেরা হলো না

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ২১ হাজারের বেশি প্রবাসী, আতঙ্কে বাংলাদেশীরা
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে ২১ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের





