সর্বশেষ

বিয়ে করলেন সিমরিন লুবাবা

Simrin lubaba 69cbf72c33720Web Popup (3)

বিয়ে করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে বরের পরিচয় বা ছবি প্রকাশ্যে না আনায় নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

নিজের নতুন জীবনের খবর জানিয়ে ফেসবুক পোস্টে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন।

প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি লুবাবা দাদার অনুপ্রেরণাতেই শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রেখেছিলেন। অভিনয় ও মডেলিংয়ে বেশ পরিচিতি পেলেও গত বছরের শেষ দিকে বিনোদন জগৎ থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

দীর্ঘদিন ধরেই তাঁর জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে তিনি নেকাব পরা শুরু করেন। তাঁর মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছিলেন, এখন থেকে পর্দা মেনেই শুধু সীমিত কিছু প্রচারণামূলক কাজ করবেন লুবাবা। তাঁর আত্মোপলব্ধি ও জীবনের এই নতুন যাত্রাকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরাও।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup