
কর্মচারীর নবজাতক সন্তানকে দেখতে মালয়েশিয়া থেকে এলেন ব্যবসায়ী দম্পতি
মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান এবং তাঁর স্ত্রী নোরলিজা মোহদ নোর একজন বাংলাদেশি শ্রমিকের প্রতি আন্তরিক ভালোবাসা ও মানবিক টানে বাংলাদেশে এসেছেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তারা গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের একটি ছোট গ্রামে পৌঁছান। সোলাইমান নামে ওই শ্রমিকের পরিবারে নতুন সন্তানের জন্ম উপলক্ষে তাঁর আমন্ত্রণেই

ওমানের ভিসা বন্ধ, নৌপথে অবৈধ প্রবেশের চেষ্টা কালে ১৯ প্রবাসী আটক
ওমানের বিভিন্ন খাতে ভিসা ইস্যু সীমিত ও নিয়ন্ত্রিত হওয়ায় দেশটিতে নৌপথে প্রবেশের ঝুঁকিপূর্ণ প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়েই উপকূলে একাধিক অবৈধ অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আল-বাতিনাহ উত্তর প্রদেশের শিনাস উপকূলে নৌপথে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এশীয় জাতীয়তার ১৯ জনকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জনশক্তির বিশ্বব্যাপী উপস্থিতি থাকলেও শিক্ষার ঘাটতি এবং দক্ষতার অভাবে বিদেশে তারা তুলনামূলকভাবে কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মানুষের বড় অংশ বিদেশে

সৌদিতে লাখ লাখ প্রবাসী শ্রমিকদের নাজুক পরিস্থিতি
সৌদি আরব—বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার—সম্প্রতি প্রবাসী শ্রমিকদের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। ‘ফ্রি ভিসা’ বা অনিয়মিত ভিসার নামে বহু শ্রমিক চার–পাঁচ লাখ টাকা ব্যয় করে সৌদি আরবে গেলেও সেখানে কাঙ্ক্ষিত কাজ ও সুবিধা পাচ্ছেন না। অনেকেই অল্প বেতনে দৈনন্দিন খরচই চালাতে হিমশিম খাচ্ছেন; ফলে অনেকে বাধ্য হয়ে দেশে ফিরে আসার

ওমান বিমানবন্দরে যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা
মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সি সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান এয়ারপোর্টস। সংস্থাটি ঘোষণা করেছে, আগামী ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার থেকে বিমানবন্দরের সকল অনুমোদিত ট্যাক্সি সার্ভিস নতুন নির্ধারিত লেভেল–০ থেকে পরিচালিত হবে। যাত্রীদের চলাচল আরও সহজতর করা এবং যানবাহন ব্যবস্থাপনা সুসংগঠিত করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ট্যাক্সি

মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে আগামী ছয় দিন ধরে টানা বজ্রঝড় ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সিভিল ডিফেন্স অধিদপ্তর। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই প্রতিকূল আবহাওয়া। শুক্রবার প্রকাশিত সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ইতোমধ্যে জনসাধারণকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স জানায়, আকস্মিক বন্যা,

বাংলাদেশে বিক্রি করতে না পেরে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’ করলেন ব্যবসায়ীরা
চলতি বছরে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো ঘাটতি নেই এবং কৃষকের স্বার্থ রক্ষায় সরকার আমদানি বন্ধ রেখেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারে—বাংলাদেশে রপ্তানির অন্যতম বড় বাজার হারিয়ে ভারতীয় উৎপাদকদের বিপুল পরিমাণ পেঁয়াজ অবিক্রীত পড়ে রয়েছে। কৃষকদের বক্তব্য, রপ্তানি বন্ধের কারণে স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে

মাত্র তিন দিনে ক্যানসার থেকে সুস্থ হলেন নারী, আমিরাতে বিরল সাফল্য
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অগ্রসর পর্যায়ের পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত এক নারী মাত্র তিন দিনের মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবুধাবির বুরজিল মেডিকেল সিটির চিকিৎসকেরা রোবট-সহায়ক সার্জারি ও হাইপারথারমিক ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি (এইচআইপিইসি) পদ্ধতির সমন্বয়ে বিরল এই সাফল্য অর্জন করেন। ৪০ বছর বয়সী ওই রোগী দীর্ঘদিন ধরে পেটব্যথায় ভুগছিলেন

যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২
কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। নিহত সাদিয়া আক্তার (২২) বুড়িচংয়ের বাকশিমুল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামের রেজাউল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর দাদার কুলখানিতে যোগ দিতে বাবার বাড়িতে আসে সাদিয়া।

ওমানের ‘গোল্ডেন রেসিডেন্সি’ প্রকল্পে প্রবাসীদের ব্যাপক সাড়া
চালু হওয়ার মাত্র তিন মাসের মাথায় ওমানের ১০ বছর মেয়াদী ‘গোল্ডেন রেসিডেন্সি’ প্রকল্প প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং দেশকে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি স্থিতিশীল কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যেই ওমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। ‘ইনভেস্ট ওমান’-এর তথ্যমতে, পুরো প্রকল্পটি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে, যা





