Long Popup (2)
সর্বশেষ

অন্যের বাচ্চাকে বুকের দুধ খাইয়ে আলোচনায় মন্ত্রী

Nepal minister originalCity

মাতৃত্বের অনুভূতি যে কোনো পদ বা মর্যাদার ফ্রেমে বাঁধা থাকে না, সেই চিরন্তন সত্যকেই যেন নতুন করে মনে করিয়ে দিলেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকবিষয়ক মন্ত্রী সীতা বাদি। সম্প্রতি রাজধানী কাঠমান্ডুর একটি শিশু হোমে পরিদর্শনে গিয়ে ১৭ দিন বয়সী এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে স্থির থাকতে পারেননি তিনি। কোনো দ্বিধা ছাড়াই শিশুটিকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করান এই মন্ত্রী। আবেগঘন এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

জানা গেছে, কাঠমান্ডুর ওই শিশু হোমটিতে চরম অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ ও বৃষ্টির পানির মধ্যে শিশুদের রাখা হচ্ছে—এমন খবর পেয়ে পরিদর্শনে যান মন্ত্রী সীতা বাদি। হোমের অধিকাংশ শিশুই তখন বিভিন্ন রোগে ভুগছিল। পরিদর্শনের সময় ক্ষুধার জ্বালায় ১৭ দিন বয়সী এক শিশুকন্যা একটানা কাঁদতে থাকলে এবং সেখানে বিকল্প কোনো দুধ না থাকায় মন্ত্রী নিজেই এগিয়ে আসেন। নোংরা বিছানাতেই বসে শিশুটিকে কোলে নিয়ে তিনি স্তন্যপান করান। মায়ের স্পর্শ পেয়ে শিশুটি শান্ত হয়ে তাঁর কোলেই ঘুমিয়ে পড়ে। পরে আবেগাপ্লুত মন্ত্রী জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর নিজের সন্তান বলেই মনে হয়েছে এবং এখন থেকে তিনিই শিশুটির মায়ের দায়িত্ব পালন করবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, মন্ত্রী সীতা বাদি নিজেও একসময় এ ধরনের হোমে বড় হয়েছেন। ১২ বছর বয়স পর্যন্ত হোম থেকেই লেখাপড়া করে আজ তিনি রাষ্ট্রের এত বড় একটি দায়িত্বশীল পদে পৌঁছেছেন। নিজের সেই অতীত অভিজ্ঞতার জায়গা থেকেই তিনি হোমে থাকা ১৫ দিন থেকে ২ বছর বয়সী অন্তত ২০টি শিশুর সার্বিক যত্ন নেওয়া এবং হোমটি নতুন করে ঢেলে সাজানোর কঠোর নির্দেশ দিয়েছেন। পদমর্যাদা ভুলে একজন জনপ্রতিনিধির এমন বিরল মাতৃত্ববোধ ও মানবিকতার নজির বিশ্বজুড়ে দারুণভাবে সমাদৃত হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate