
ওমানি মুদ্রার আজকের রেট (১২ মে)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইরানের ওপর গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সোমবার (১২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলের শুরুর দিকে ইরানের বিভিন্ন স্থাপনায় এই গোপন সামরিক অভিযান চালানো হয়, যার অন্যতম প্রধান লক্ষ্য

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি এবং এক সিরীয় নাগরিকসহ মোট তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) লেবানিজ সংবাদমাধ্যম ‘লরিয়েন্ট টুডে’ তাদের এক প্রতিবেদনে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, নাবাতিহ জেলার জেবদিন এলাকার একটি আবাসিক বাড়িতে এই আকস্মিক ড্রোন হামলাটি চালানো হয়। আনুষ্ঠানিক যুদ্ধবিরতি

ওমানের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই, কষ্টে প্রবাসীরা
জুনের আগেই ওমানজুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সোমবার ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আবহাওয়া দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাহাম অঞ্চলে, যা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে প্রবাসী

ওমানে মাংসের দাম বাড়ছে, উৎপাদন বাড়ানোর ঘোষণা
ওমানের বাজারে রেড মিটের দাম ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। রোববার ওমানের শূরা কাউন্সিলের এক অধিবেশনে কৃষি, মৎস্য সম্পদ ও পানিসম্পদ মন্ত্রী সৌদ বিন হামুদ আল হাবসি এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেড মিটের দাম বৃদ্ধির বিষয়টি গভীরভাবে

মসজিদে গিয়ে টিকটক করায় স্কুলছাত্রী বহিষ্কার!
জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরিহিত অবস্থায় মসজিদে গিয়ে টিকটক ভিডিও তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনার জের ধরে রোববার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র বা টিসি দেওয়া হয়েছে। পবিত্র ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের

মুসলিমদের একসাথে লড়তে বললেন ওমানের গ্র্যান্ড মুফতি
গাজা, ইরান বা অন্য যেকোনো মুসলিম ভূখণ্ডে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমগ্র মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই বার্তা দেন। বিবৃতিতে ওমানের শীর্ষ এই ধর্মীয় নেতা গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলার কড়া সমালোচনা

মদিনায় চালু হলো চালকবিহীন বাস
পবিত্র নগরী মদিনায় অবস্থিত মসজিদে কুবার চত্বরে প্রথমবারের মতো চালকবিহীন বাস সেবা চালু করেছে সৌদি আরব। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বাসগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করবে। দর্শনার্থীদের ঝামেলাবিহীন যাতায়াত নিশ্চিত করতেই মূলত এই উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক এই স্বয়ংক্রিয় বাসে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে

যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করায় পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিচ্ছে আমিরাত: নিউইয়র্ক টাইমস
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে হঠাৎ গণহারে পাকিস্তানি শ্রমিকদের বিতাড়ন শুরু হয়েছে, যার ফলে পাকিস্তানের অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের সংকটের সৃষ্টি হয়েছে। সোমবার (১১ মে) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক বিস্তারিত প্রতিবেদন থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা

শেনজেনভুক্ত দেশের ভিসা নিয়ে নতুন নির্দেশনা
শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের সময় ভ্রমণকারীদের সব ধরনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে দেশগুলোর ঢাকাস্ত দূতাবাস। নির্দেশনায় নিজেদের ভিসা, ইন্স্যুরেন্স, হোটেল রিজার্ভেশনসহ প্রয়োজনীয় সব কাগজ বহন করতে বলা হয়েছে। সোমবার (১১ মে) শেনজেন দেশগুলোর ঢাকাস্ত দূতাবাস এক বার্তায় এ নির্দেশান দেয়। দূতাবাসের বার্তায় বলা হয়, ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়।






