
বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বিশ্বব্যাপী বিভ্রাট দেখা দেয়। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। প্ল্যাটফর্মটিতে প্রবেশের চেষ্টা করলে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ নামক একটি বার্তা দেখা যায়, যা ব্যবহারকারীদের মাঝে অস্বস্তি তৈরি করে। ফেসবুকের

ভাইয়ের হাতে ভাই খুন, সম্পত্তি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
চাঁদপুরের হাজীগঞ্জের সুবিদপুরে বুধবার দুপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাই বিল্লাল হোসেনের দায়ের আঘাতে ছোট ভাই জহির হোসেন (৪৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুবিদপুর গ্রামে, যা সাবেক ইউপি সদস্য আমিনুল হকের বাড়ির কাছে অবস্থিত। নিহত জহির হোসেন ও

ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি
ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, সালালাহতে বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করবে। এই কার্যক্রমের আওতায় পাসপোর্ট বিতরণ, নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ, সত্যায়ন, জন্মনিবন্ধন, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন, আইনি সহায়তা ও আউটপাসের আবেদন গ্রহণ করা হবে। 🔹 সেবার সময়সূচি ও স্থান: 📍 ভেন্যু: সালালাহ ইভেন্ট হল,

ওমানে নারী পাচারের দায়ে কবির মৃধার ১০ বছরের সাজা
মানব পাচারের শিকার এক নারীকে ওমানে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগে ওমান প্রবাসী কবির মৃধাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই সাথে, আদালত তাকে ১ লক্ষ টাকা জরিমানা, যা ভুক্তভোগী নারীকে প্রদানের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ

ওমানি মুদ্রার আজকের রেট (২৭ ফেব্রুয়ারি)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ওমান প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল দূতাবাস
ওমানের সালালায় বসবাসরত প্রবাসীদের যাবতীয় কনস্যুলার সেবা দিতে অঞ্চলটিতে যাচ্ছে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। ২৭ ফেব্রুয়ারী থেকে পহেলা মার্চ পর্যন্ত সালালাহ ইভেন্ট হলে ৩ দিন ব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে আগের ট্যুরের পাসপোর্ট বিতরণ করার পাশাপাশি পাসপোর্ট আবেদন গ্রহণ, সত্যায়ন, আউটপাসের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স

ওমানে অভিযানে ১৯ প্রবাসী গ্রেপ্তার
ওমানে অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাস্কাট থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বুধবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে সিব থেকে নথিপত্রবিহীন ৬ জনকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। একই সময়ে প্রবাসী নারীদের

প্রবাসে মাফিয়া চক্রের হাতে পঙ্গু, দেশে ফিরলো ছেলে, বাবা নিখোঁজ
লিবিয়ায় মাফিয়া চক্রের নির্মম নির্যাতনের কথা সবারই জানা। তাদের ফাঁদে পা দিয়ে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন শত শত যুবক। এখনো অনেকেই রয়েছেন নিখোঁজ। কেউ কেউ মোটা অংকের টাকার বিনিময়ে প্রাণে রক্ষা পেলেও দেশে ফিরেছেন পঙ্গু ও নিঃস্ব হয়ে। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে বাড়ি ফিরেছেন মো. আসিফ আহমেদ (২২) নামে ফরিদপুরের

মালয়েশিয়ায় পাসপোর্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে ইএসকেএল
মালয়েশিয়া প্রবাসীদের সেবা দেওয়া ওয়ান স্টপ সার্ভিসেস আউটসোর্সিং কোম্পানি এক্সপ্যাট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল) এর টার্মিনেশন স্থগিত করেছে বাংলাদেশ হাইকোর্ট। এখন থেকে প্রতিষ্ঠানটি প্রবাসীদের পাসপোর্ট ও অন্যান্য সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রবাসীদের সেবা দেওয়া এ প্রতিষ্ঠান, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বরে বাংলাদেশ হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ই-পাসপোর্ট প্রক্রিয়াকরণ

সুদানে বিমান বিধ্বস্তে ৪৬ জন নিহত
সুদানের একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্তে ৪৬ জন নিহত হয়েছেন। রাজধানী খার্তুমের উপকণ্ঠে মঙ্গলবার রাতে সামরিক বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্যে ১৯ জনের মৃত্যর কথা জানানো হয়। তবে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সরকার জানিয়েছে, এ দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি হয়েছে। এতে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক মানুষ ছিলেন। ৪৬






