Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী ফুটবলারদের বাছাই হবে তিন দিন

প্রবাসী ফুটবলারদের বাছাই হবে তিন দিনProbashircityWebPopupUpdate

প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফে হাট বসাতে যাচ্ছে। আগামী জুনে ফুটবলাররা ঢাকায় জড়ো হবেন। তিন দিনের বাছাইয়ে গতকাল পর্যন্ত ৩৩ ফুটবলারের নাম শোনা গেছে, যারা বিভিন্ন দেশ থেকে ঢাকায় এসে বাছাইয়ে অংশগ্রহণ করবেন। ১০ জুন ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এরপরই বাছাইয়ে কাজ পুরোদমে শুরু হয়ে যাবে।

জানা গেছে, ২৮, ২৯ এবং ৩০ জুন বাছাই হবে। প্রথম দুই দিন কাউকে বাছাই দেখতে দেওয়া হবে না। ক্লোজড ডোর অনুশীলন হবে। অনুশীলনের মধ্যেই বাছাই কাজ করা হবে। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু, জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং জাতীয় নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারকেও সেখানে রাখা হবে। নির্মোহভাবে কাজ করার অনুরোধ করা হবে। যেন ফাহমিদুলকাণ্ড না ঘটে। কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেদিকটায় কড়া নজর রাখতে অনুরোধ করা হয়েছে। দুই দিনের বাছাইয়ে আরও কী কী করা যায়, তা নিয়ে পরিকল্পনা করছে বাফুফে।

বাছাইয়ের তৃতীয় দিনে সবার জন্য উন্মুক্ত করার চিন্তা-ভাবনা রয়েছে। জানা গেছে, তৃতীয় দিনে দেশের সব ক্লাবগুলোকে আমন্ত্রণ জানানো হবে। ক্লাবের কোচরা থাকতে পারবেন। প্রিমিয়ার লিগের ক্লাব, অন্যান্য ক্লাবের কোচরা থাকতে পারবেন। তার কারণ হচ্ছে প্রথম দুই দিন জাতীয় দল বয়সভিত্তিক দলের জন্য একটা তালিকা তৈরি করা হবে, আর শেষ দিকে কোনো ক্লাব যদি প্রবাসী ফুটবলারদের নিতে চায় সে কারণে সেই সুযোগ থাকবে। যেসব প্রবাসী ফুটবলার পছন্দের তালিকায় থাকবেন তাদের পরবর্তী প্রক্রিয়া শুরু করবে বাফুফে।

যেসব প্রবাসী ফুটবলার ট্রায়াল দিতে বাংলাদেশে আসবেন, তারা নিজেদের খরচে। অনেকের সঙ্গে বাবা-মা আসতে চাইছেন। বাফুফের কোনো খরচ নেই। ট্রায়ালের সময় আপ্যায়ন করা কিংবা যারা আসবেন তাদের নিয়ে গেটটুগেদার করার আগ্রহ রয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে ম্যাচ খেলার পর পরই পৃথিবীর যেসব প্রান্তে প্রবাসী বাংলাদেশি ফুটবলার রয়েছেন তারা লাল সবুজ জার্সি গায়ে খেলার আগ্রহ দেখাচ্ছেন। কারো পাসপোর্ট সমস্যা, আর বাবা-মা এখন আসতে দিতে চাইছেন না।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate