সর্বশেষ

পশ্চিম তীরে গাড়িচাপায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলে আহত

ImageWeb Popup (3)

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে একটি চেকপয়েন্টে গাড়িচাপার ঘটনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের ছেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) অবৈধ ইসরায়েলি বসতি বেইত হোরোনের কাছে এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলায় ওই সেনাসদস্য আহত হওয়ার পর তাদের গুলিতে সন্দেহভাজন এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার জানিয়েছেন, চিকিৎসকেরা তাঁর ছেলে নেরিয়া ডভ বেন চানার জীবন বাঁচাতে লড়াই করছেন। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁর অবস্থা সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাসপাতালে গিয়ে আহত ওই সেনাসদস্যকে দেখে আসেন। তিনি দেশবাসীকে তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধে এই রাষ্ট্রদূতের আরেক ছেলেও নিহত হয়েছিলেন।

অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সন্দেহভাজন ওই হামলাকারীর নাম মাহমুদ মোহাম্মদ মাহমুদ সুলেইমান (২৯)। তাঁর মরদেহ বর্তমানে ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনার পর ইসরায়েলি বাহিনী বেইত উর আল-তাহতা গ্রামে অভিযান চালিয়ে সুলেইমানের বাড়িসহ অন্যান্য বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। স্থানীয় মেয়র জানিয়েছেন, বর্তমানে পুরো এলাকাটি অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার ফলে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup