সর্বশেষ

ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় হামলার ঘটনায় নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক

1787331436 fac4ef5554f69012fe38d2f1d4e245a6Web Popup (3)

গাজামুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সংস্থাটির কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে দেশটি। গতকাল শুক্রবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিচারমন্ত্রী জানান, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের ওপর ওই হামলার জেরে ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে নেতানিয়াহু ও আফেক মস্কোভিচসহ ৩৫ আসামির বিচার চলছে। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন ও সশস্ত্র ডাকাতির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই আদালত নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের আদেশের পরই এই দুই সন্দেহভাজনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়।

এ–সংক্রান্ত যাবতীয় নথিপত্র ইতিমধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়েও হস্তান্তর করা হয়েছে। বিচারমন্ত্রী আকিন গুরলেক দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, গাজায় সংঘটিত এসব অপরাধ ধামাচাপা দেওয়া বা অপরাধীদের দায়মুক্তির কোনো সুযোগ তুরস্ক হতে দেবে না। বরং অপরাধীদের বিচারের আওতায় আনতে জাতীয় ও আন্তর্জাতিক আইনের সবটুকু বিকল্প তুরস্ক কঠোরভাবে প্রয়োগ করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup