Long Popup (2)
সর্বশেষ

আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল

1786967614 002260571dd8058361f30ca6321f43d9 (1)City

ক্রেতা টানতে ব্যবসায়ীরা প্রতিনিয়তই কত অভিনব কৌশল অবলম্বন করেন। তবে সবজির বিক্রি বাড়াতে দোকানের সামনে আস্ত এক নৃত্যশিল্পী এনে নাচানোর ঘটনাটি সত্যিই বিরল ও ব্যতিক্রমী। সম্প্রতি এমন অদ্ভুত এক প্রচারণার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতা। ইন্টারনেটে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাড়ি পরিহিত এক তরুণী একটি সবজির দোকানের সামনে বলিউড সিনেমা ‘রা ওয়ান’-এর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’র তালে তালে নাচছেন। আর তার ঠিক পেছনেই সারিবদ্ধভাবে সাজানো রয়েছে সারি সারি আলু ও পেঁয়াজের বস্তা।

ভিডিওটিতে দেখা যায়, দোকানের ভেতরে বসে বেশ খোশমেজাজেই তরুণীর সেই নাচ উপভোগ করছেন ওই বিক্রেতা। কখনো তিনি হাসিমুখে তাকিয়ে আছেন, আবার কখনো হাততালি দিয়ে নৃত্যশিল্পীকে উৎসাহ জোগাচ্ছেন। রাস্তায় অভিনব এই কাণ্ড দেখতে ওই দোকানের সামনে ভিড় জমান স্থানীয় পথচারী ও ক্রেতারা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মূলত বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এবং আলু-পেঁয়াজের বিক্রি বাড়াতেই চেন্নাইয়ের ওই ব্যবসায়ী এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন।

রবর্তী সময়ে ওই নাচের দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এরই মধ্যে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। অভিনব এই বিপণন কৌশল নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ওই ব্যবসায়ীর এমন ‘আউট অব দ্য বক্স’ বা সৃজনশীল চিন্তাধারার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন, ক্রেতা টানতে এর চেয়ে দারুণ কৌশল আর হতেই পারে না। তবে এই উদ্যোগের সমালোচনাও করেছেন নেটিজেনদের একাংশ। নিছকই ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে এমন আয়োজন কতটা যৌক্তিক ও শোভন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate