Long Popup (2)
সর্বশেষ

মাঝ আকাশে বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা!

8646244ProbashircityWebPopupUpdate

মাঝ আকাশে বিমানের একটি জানালা খুলে যাওয়ায় প্রায় বাইরে ছিটকে পড়েছিলেন এক যাত্রী। তবে সিটবেল্ট বাঁধা থাকায় তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে।

শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গ্রিস থেকে জার্মানিগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে মাঝ আকাশে জানালা খুলে যাওয়ায় ওই ব্যক্তি প্রায় বিমান থেকে বাইরে ছিটকে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন, সিটবেল্ট না খোলায় ওই যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে অন্য যাত্রীরা তাকে ভেতরে টেনে আনতে সক্ষম হন।

দুর্ঘটনাকবলিত ওই যাত্রী সার্বিয়ার একজন পর্যটক। তিনি গ্রিস থেকে জার্মানির মেমিঙ্গেনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানে হঠাৎ বিকট শব্দ ও চিৎকারে যাত্রীরা জেগে ওঠেন। এরপর ওই যাত্রীকে জানালার বাইরে মাথা ও কাঁধ বের হয়ে থাকা অবস্থায় দেখা যায়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate