Long Popup (2)
সর্বশেষ

ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

8f85280b3fdea0d785d71c865ae60f77 69a59ff2883ceProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই নতুন উত্তেজনার খবর সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে কাঁধে বহনযোগ্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (ম্যানপ্যাডস) সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে চীন। আজ শনিবার এই তথ্য প্রকাশ্যে আসে।

চলতি সপ্তাহের শুরুতেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতার দাবি করেছিল বেইজিং। এর পরপরই তাদের এই অস্ত্র সরবরাহের পরিকল্পনাকে চরম উসকানিমূলক বলে মনে করছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, প্রকৃত উৎস গোপন রাখতে চীন সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র ইরানে পাঠানোর ছক কষছে।

সম্প্রতি ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় এই ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের ভাষ্য, বেইজিং কখনোই কোনো সংঘাতের পক্ষকে অস্ত্র সরবরাহ করে না।

বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধে না জড়ালেও জ্বালানি তেলের কারণে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখতে চায় চীন। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের পর থেকেই মস্কো ও বেইজিংয়ের সঙ্গে তেহরানের সামরিক সখ্য নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate