সর্বশেষ

সব পক্ষ রাজি হলে আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে

Gaza 678c936a1c589Web Popup (3)

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার সফলতা থাকলে আজ বুধবার (৮ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা যেতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, “আজ যদি সব পক্ষ সম্মত হন, তবে আজই যুদ্ধবিরতি কার্যকর হবে। সব পক্ষই বন্দি ও জিম্মিদের মুক্তির বিষয়ে প্রবল ইচ্ছা প্রকাশ করেছে।”

হাকান ফিদান জানিয়েছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত চারটি মূল বিষয় নিয়ে আলোচনা চলছে। এগুলো হলো—ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা, মানবিক সহায়তা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এখন পর্যন্ত বেশ কিছু অগ্রগতি হয়েছে।

এদিকে গাজার সংঘাত বন্ধে মিসরের শার্ম এল-শেইখে আলোচনাও চলছে। মিসরের প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ এল-সিসি জানিয়েছেন, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা সেখানে পৌঁছেছেন এবং আলোচনার পরিস্থিতি ইতিবাচক। তিনি বলেন, “এ ধরনের আলোচনা দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার পথে এগোনোর ইঙ্গিত দিচ্ছে।”

এছাড়া এল-সিসি বলেছেন, যুদ্ধবিরতি, বন্দি ও আটককৃতদের মুক্তি, গাজার পুনর্গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়ক হবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মিসরে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে চুক্তিটি স্বশরীরে সম্পাদন করা যায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup