Long Popup (2)
সর্বশেষ

ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর

Israeli airport closed after deadly missile attackProbashircityWebPopupUpdate

ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের তেলআবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, রবিবার (৫ অক্টোবর) সকালে এই ঘটনার পর বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আরব ও ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মেহের নিউজ আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজতে থাকে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই তেলআবিবের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। অপরদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি তারা সফলভাবে ভূপাতিত করেছে।

টাইমস অব ইসরায়েল আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফের বরাতে জানা যায়, চলতি বছরের ১৮ মার্চ থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলের দিকে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪১টি ড্রোন নিক্ষেপ করেছে।

উল্লেখ্য, ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করার পর থেকেই ইয়েমেন প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে দেশটি একাধিকবার ইসরায়েলবিরোধী অভিযানে অংশ নিয়েছে এবং ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সহায়তার ঘোষণা দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate