সর্বশেষ

ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ১১

Us military operation against venezuela begins, 11 killedWeb Popup (3)

ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম দফার অভিযানে ১১ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্প জানান, মার্কিন সেনারা ভেনেজুয়েলা থেকে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার ওপর বোমা হামলা চালায়। মঙ্গলবার ভোরে চালানো এ হামলার একটি ড্রোন ফুটেজ তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন।

তার দাবি, এই অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি সতর্কবার্তা দিয়ে লিখেন, “এটিকে শিক্ষা হিসেবে নিন। যুক্তরাষ্ট্রে মাদক আনার চেষ্টা করবেন না।” তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি ট্রাম্প।

এদিকে ঘটনার মাত্র এক দিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধিকে তার সরকার উৎখাতের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছিলেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভেনেজুয়েলা শান্তি চায়, তবে আমাদের সেনারা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত।”

মাদুরো আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা যদি আক্রমণের শিকার হয়, তবে তারা “সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা” করবে এবং জাতীয় প্রতিরক্ষায় সর্বাত্মক সংগ্রামে নামবে। তার ভাষায়, “এটি আমাদের মহাদেশে গত শত বছরে দেখা সবচেয়ে বড় হুমকি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup