সর্বশেষ

বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য

Coca cola products withdrawn from the marketProbashircityWebPopupUpdate

যুক্তরাজ্যে জনপ্রিয় পানীয় অ্যাপলটাইজারের কিছু ব্যাচ জরুরি ভিত্তিতে বাজার থেকে প্রত্যাহার করেছে কোকা-কোলা। পরীক্ষায় দেখা গেছে, এই পানীয়গুলিতে ক্লোরেট নামক রাসায়নিকের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। ক্লোরেট সাধারণত পানির জীবাণুনাশক প্রক্রিয়ার সময় উৎপন্ন হয় এবং অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশুদের জন্য।

প্রভাবিত পণ্যগুলো ছয় ক্যানের মাল্টিপ্যাকে বিক্রি হয়েছে। বিপজ্জনক হিসেবে চিহ্নিত ক্যানগুলোর উৎপাদন কোড ৩২৮ জিএফ থেকে ৩৩৮ জিএফ এবং ব্যবহারযোগ্যতার তারিখ ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর। প্রতিটি ক্যানের নিচে এই কোডটি ছাপা থাকে, যা ভোক্তাদের শনাক্ত করতে সাহায্য করবে।

খুচরা বিক্রেতা সাইনসবুরিজ ভোক্তাদের সতর্ক করেছে, এসব ক্যান ব্যবহার না করে দোকানে ফেরত দিলে পুরো টাকা ফেরত পাওয়া যাবে। কোকা-কোলা এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, অন্য কোনো পণ্য এ সমস্যার আওতায় পড়েনি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও অ্যাপলটাইজারের কিছু মাল্টিপ্যাকের পাশাপাশি কোকা-কোলা ও স্প্রাইটের কিছু ব্যাচ যুক্তরাজ্যে বাজার থেকে প্রত্যাহার করা হয়েছিল। ভোক্তারা কোকা-কোলার কাস্টমার কেয়ার নম্বর ০৮০০ ২২৭৭১১-এ যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) পরিস্থিতি নজরদারি করছে এবং পরীক্ষার পর ক্যান ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate