সর্বশেষ

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ

Saudi ship secretly brought weapons to israelWeb Popup (3)

ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা দখলদার ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন। গত শুক্রবার (৮ আগস্ট) বাহরি ইয়ানবু নামের জাহাজটি বন্দরে পৌঁছায়। প্রথমে ধারণা করা হয়েছিল, এটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে আবুধাবিতে যাবে।

তবে বন্দরকর্মীরা জানতে পারেন, জাহাজটিতে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে, যা সরাসরি ইসরায়েলে পাঠানো হবে। তথ্য পাওয়ার পর প্রায় ৪০ জন কর্মী জোরপূর্বক জাহাজে প্রবেশ করে অস্ত্রের চালান শনাক্ত করেন। জানা গেছে, জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে জেনোয়ায় আসে।

জেনোয়া পোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতা জোসে নিভোই জানান, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না।” তিনি বলেন, এই ঘটনার পর বন্দরে অস্ত্র চোরাচালান রোধে একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালেও বন্দরের কর্মীরা একইভাবে একটি অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ইসরায়েলে অস্ত্র পাঠানো ঠেকাতে সক্রিয় হয়েছেন। সম্প্রতি ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরকর্মীরাও ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান, ফলে জাহাজটি খালি হাতেই ফিরে যায়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup