Long Popup (2)
সর্বশেষ

ট্রেনের ভাড়া আকাশছোঁয়া, বিমানেই খরচ কম!

611bf6943a240c0f39b96bca37348f2b04bd0061d52ecfb6ProbashircityWebPopupUpdate

ট্রেনে ভ্রমণ ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে, যা এখন অনেক ক্ষেত্রেই বিমানের চেয়েও বেশি খরচসাপেক্ষ। এতে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগতভাবে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্সেলোনা থেকে লন্ডন যেতে বিমানের টিকিটের দাম যেখানে প্রায় ১৫ ইউরো, সেখানে একই পথে ট্রেনে যেতে খরচ হচ্ছে ৩৮৯ ইউরো— অর্থাৎ ২৫ গুণ বেশি। অথচ পরিবেশের দিক থেকে ট্রেন অনেক বেশি পরিবেশবান্ধব; ট্রেনে এই যাত্রায় কার্বন নিঃসরণ হয় মাত্র ৮ কেজি, যেখানে বিমানে তা দাঁড়ায় ২৮০ কেজিতে।

গ্রিনপিসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইউরোপের সীমান্তপারের ১০৯টি রুটের মধ্যে মাত্র ৩৯ শতাংশ রুটে ট্রেন ভ্রমণ সাশ্রয়ী। ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যে ৯০ শতাংশ রুটেই ট্রেন বিমানের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।

বিশেষজ্ঞদের মতে, বিমান খাতে জ্বালানিতে কর না থাকা এবং ভ্যাট অব্যাহতি পাওয়ায় বিমান ভ্রমণ তুলনামূলক সস্তা হয়ে পড়েছে। অপরদিকে রেল খাতে বিনিয়োগের অভাব, জটিল টিকিটিং ব্যবস্থা ও দীর্ঘ যাত্রা সময়ের কারণে যাত্রীরা বাধ্য হয়ে বিমানের দিকে ঝুঁকছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে একক টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যাতে যাত্রীরা এক জায়গা থেকেই সহজে সস্তা রুট বুক করতে পারেন। তবে পরিবেশবাদীরা বলছেন, বিমানের কর সুবিধা না কমালে রেল পরিবহন কখনোই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। গবেষকদের দাবি, বিমানের প্রকৃত পরিবেশগত ও সামাজিক ব্যয় হিসাব করলে এর ভাড়া অন্তত পাঁচগুণ বেড়ে যেত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate