Opens in a new tab
সর্বশেষ

এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

এবার শাহরুখ খানকে হত্যার হুমকিWeb Popup (3)

বলিউড অভিনেতা শাহরুখ খানকে হ্ত্যার হুমকি দেওয়া হয়েছে। সালমান খানের পর এবার হত্যার হুমকি পেলেন বলিউড বাদশা। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের গণমাধ্যম দিন্দুস্থান টাইমস খরবটি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, ঘটনায় ৩০৮(৪) এবং ৩৫১(৩)(৪) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি শাহরুখ খানের সহকর্মী অভিনেতা সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। গত এপ্রিলে সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকেই তার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল মুম্বাই পুলিশ। গত ১২ অক্টোবর সালমন-শাহরুখ ঘনিষ্ঠ রাজনীতিবিদ সাবেক বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলি করে হ্ত্যা করা হয়।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, হত্যার হুমকি দিয়ে শাহরুখ খানের কাছে ৫০ লাখ রুপি চাওয়া হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

মুম্বাই পুলিশ সূত্র বলছে, কলটি ছত্তিশগড়ের রায়পুর থেকে করা হয়েছিল। এ ঘটনায় তারা তদন্ত করছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)