Long Popup (2)
সর্বশেষ

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ নারী টিকটকার আটক

Female tiktoker arrested with male companion from residential hotelProbashircityWebPopupUpdate

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন হোটেলে তল্লাশি চালানো হয়। এর অংশ হিসেবে হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার সঙ্গীকে পাওয়া যায়।

এ সময় তাদের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আরও একজন তরুণী, তাকেও আটক করেছে পুলিশ। তবে স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশ জানায়, বৈধ পরিচয়পত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের প্রকৃত পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আরও বলেন, হোটেল থেকে মোট দুজন তরুণী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate