সর্বশেষ

রাজনীতিকে বিদায় জানালেন হিরো আলম

Hero alam bids farewell to politicsProbashircityWebPopupUpdate

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ আশরাফুল হোসেন আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, রাজনীতির মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমি চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। এমনকি দুইবার বিজয়ের কাছাকাছিও গিয়েছি। তবে বর্তমানে দেশের পরিস্থিতি এমন যে, নির্বাচনে অংশ নেওয়া আর সম্ভব নয়। আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি এবং আর কখনও রাজনীতিতে ফিরব না।”

শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকায় ‘স্বপন জেন্টস পার্লার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে হিরো আলম স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করেন এবং বলেন, “প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকে। কেউ সেটা ছোট করে দেখে, কিন্তু স্বপ্নকে ছোট করে দেখা উচিত নয়। পরিশ্রম করলে এবং লেগে থাকলে সফলতা আসবেই।”

রাজনীতি ছাড়ার বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে হিরো আলম বলেন, “যে দেশের মানুষের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম—তারাই একটা ভুলের কারণে সব ভালো কাজ ভুলে যায়। ছাত্ররাজনীতি থেকেই আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। অথচ বিনিময়ে পেয়েছি শুধু লাঞ্ছনা, মারধর আর অপমান। এমন দেশের জন্য আর কতদিন লড়ব?”

তিনি আরও বলেন, “আইনের আশ্রয় নিতে গেলেও শান্তি পাইনি। আমরা ভাবতাম পরিবর্তন আনতে পারব, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। যখন ভালো কিছু করা সম্ভব নয়, তখন জনগণের সামনে দাঁড়ানোরও কোনো মানে হয় না।”

শেষে তিনি জানান, এখন তিনি মূলত মিডিয়াতেই মনোযোগ দিতে চান এবং সামনে বেশ কিছু নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপন জেন্টস পার্লারের মালিক স্বপন মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate