সর্বশেষ

ফের পরীমনি নতুন ভিডিও ভাইরাল!

C52c1bc5a6361f6652aeb1733aa5548d 69da284eab313ProbashircityWebPopupUpdate

শুটিং বা ডাবিংয়ের তেমন কোনো ব্যস্ততা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, লেখা ও ভিডিও প্রকাশ করে নেটিজেনদের সব সময়ই মাতিয়ে রাখেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বেশ কিছুদিন ধরে খবরের বাইরে থাকলেও হঠাৎ করেই নতুন একটি ভিডিও শেয়ার করে অন্তর্জালে উত্তাপ ছড়ানোর পাশাপাশি সবাইকে চমকে দিয়েছেন এই নায়িকা।

গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন পরীমনি। ভিডিওটিতে তাঁকে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায়। পোস্ট করার পর থেকেই হু হু করে বাড়ছে এর ভিউ, লাইক ও শেয়ারের সংখ্যা। আজ শনিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভিডিওটিতে প্রায় ৫০ লাখ লাইক এবং সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য পড়েছে।

ভিডিওটি ঘিরে মন্তব্যের ঘরে ভক্তদের ইতিবাচক বার্তার চেয়ে নেতিবাচক ও আক্রমণাত্মক মন্তব্যই বেশি দেখা যাচ্ছে। শামীমা পারভীন দোলা নামের এক ব্যবহারকারী ছোট পোশাকের প্রসঙ্গ টেনে পরীমনিকে সানি লিওনের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘বাংলার সানি লিওন আপা। কেমনে এই জামা পরে আল্লাহ!’ এই মন্তব্যের জবাবে বেশ ক্ষুব্ধ হয়েই পরীমনি লিখেছেন, ‘সানি লিওনরে ক্যামনে চেনেন হুজুর?’

নেতিবাচক মন্তব্যের ভিড়ে অনেক অনুরাগী তাঁর প্রশংসাও করেছেন। কেউ তাঁকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি। তবে যাঁরা ভিডিওটিতে পোশাক নিয়ে কটাক্ষ বা সমালোচনা করছেন, তাঁদের কাউকেই ছাড় দিচ্ছেন না পরীমনি; পাল্টা মন্তব্যের মাধ্যমে বেশ কড়া জবাবই দিচ্ছেন এই অভিনেত্রী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate