Long Popup (2)
সর্বশেষ

হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Rape allegations against hero alamProbashircityWebPopupUpdate

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ, মারপিট ও গর্ভপাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা এই মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে হিরো আলম তাকে আকৃষ্ট করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে মৌলভী ডেকে এনে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে বসবাস শুরু করেন। বাদী অভিযোগ করেন, হিরো আলম শর্ট ফিল্ম তৈরির কথা বলে তার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন।

মামলার নথিতে বাদী আরও জানান, বিয়ের কাবিন করার জন্য চাপ দিলে হিরো আলম তাকে গত ১৮ই এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে গিয়ে গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। বাদী রাজি না হওয়ায় ২১শে এপ্রিল অন্যান্য আসামিরা তাকে মারধর করেন। এর ফলে রক্তক্ষরণ শুরু হলে তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে তার গর্ভপাত ঘটে। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি ২৬শে এপ্রিল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগের বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি মামলার বিষয়টি শুনেছেন এবং আইনগতভাবে এর মোকাবিলা করবেন। তিনি ওই নারীকে চেনেন না এবং তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate