সর্বশেষ

মালয়েশিয়ায় ২০ প্রবাসীকে আজীবন নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় ২০ প্রবাসীকে আজীবন নিষেধাজ্ঞাProbashircityWebPopupUpdate

২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। রোববার রাজ্যের অভিবাসন বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে বলা বলেছে, পেকান নেনাস বন্দিশিবির থেকে বিভিন্ন মাধ্যমে মিয়ানমারের ৮২ জন, ইন্দোনেশিয়ার ৫০ জন, বাংলাদেশের ২০ জন এবং সিঙ্গাপুরের দুইজন নাগরিকসহ মোট ১৫৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে।

সেই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। যাতে করে এই সব অভিবাসীরা ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

এর আগে গত সপ্তাহে একই বন্দিশিবির, পেকান নেনাস থেকে ৩৭ বাংলাদেশিসহ ৬৮ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate