সর্বশেষ

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিProbashir city Popup 19 03

ঢাকা মহানগরীর একটি আদালত অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার সৎ মা নিশি ইসলাম কর্তৃক দায়ের করা একটি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে বলে আজ বুধবার (২৩ এপ্রিল) জানা গেছে।

আদালতের নথি অনুযায়ী, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ প্রদান করেন।

শাওনের বিরুদ্ধে তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী এবং সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ মোট ১২ জন আসামির তালিকায় রয়েছেন।

মামলার শুনানিকালে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন। তারা জানান, বাড্ডা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নিয়েছিলেন। তবে, এদিন মামলার প্রধান আসামি শাওন এবং সাবেক ডিবিপ্রধান হারুনসহ অন্যান্য অভিযুক্তরা আদালতে অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করে বাদী নিশি ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এই মামলার সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাওন এই মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং সে আমাদের শারীরিক নির্যাতন করেছে।’

মামলার সূত্রে জানা যায়, গত বছর শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেন। এর সূত্র ধরে নিশি ইসলামের সঙ্গে তার পরিচয় ও বিবাহ হয়। অভিযোগ অনুযায়ী, এই বিয়ের খবর জানার পর শাওন তার বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এছাড়াও, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার সৎ মা নিশি ইসলামকে প্রায় ছয় মাস কারাভোগ করতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে। নিশি ইসলামের আরও অভিযোগ, শাওন তার বাবাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখেছিলেন। এসব ঘটনায় শাওনের ভাইবোনেরাও জড়িত ছিলেন বলে নিশি ইসলাম পূর্বে অভিযোগ করেছিলেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03