Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে ৩৫ হাজার প্রবাসীর ভিসা বাতিল

কুয়েতে ৩৫ হাজার প্রবাসীর ভিসা বাতিলProbashircityWebPopupUpdate

কুয়েত প্রশাসন ২০২৪ সালে বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানের মাধ্যমে আবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৩৫ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক প্রবাসী বৈধ ভিসা নিয়ে এলেও স্থানীয় আইন ও ভিসার ধরণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেকে অবৈধ অভিবাসীতে পরিণত হচ্ছেন।

বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকেরা সাধারণত ‘ব্যক্তিগত কফিল’ গৃহকর্মী ২০ নম্বর ভিসা বা ‘ছোট কোম্পানি’ ১৮ নম্বর ভিসার আওতায় ৭ থেকে ৯ লাখ টাকা খরচ করে কুয়েতে আসছেন। তবে অনেক ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী বা দালালদের প্রলোভনে পড়ে তারা সমস্যায় পড়ছেন।

কিছু মালিক একক ভিসায় আসা কর্মীদের অনুমতি বাতিল করে অন্য কাউকে নিয়োগ দিচ্ছেন। আবার অনেক মালিক কাজ না দিয়েই তাদের অবৈধ অবস্থানে ফেলে দিচ্ছেন। এতে করে সংশ্লিষ্ট কর্মী বাধ্য হয়ে অন্যত্র কাজ করতে গিয়ে কুয়েতের আবাসন আইন লঙ্ঘন করছেন এবং শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হচ্ছে।

এই পরিস্থিতিতে একদিকে কুয়েতে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে প্রবাসীরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এ ধরনের জটিলতা এড়াতে বাংলাদেশ দূতাবাস, কুয়েত একটি নতুন নির্দেশনা জারি করেছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মালিক দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের আবেদন গ্রহণ করবে দূতাবাস।

প্রবাসীদের পরামর্শ দেওয়া হচ্ছে, কুয়েতে আসার আগে সঠিক তথ্য জেনে এবং বৈধ উপায়ে ভিসা নিশ্চিত করে যেন তারা বিদেশ গমনের সিদ্ধান্ত নেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate