Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

গাজায় প্রতিদিন হাজারো মানুষের জন্য খাবার বিতরণ করছে সৌদি আরব

Sa 6afaa3ba35082Web Popup (3)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে চরম খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সৌদি আরবের ত্রাণ সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন হাজারো অসহায় ফিলিস্তিনির মাঝে রান্না করা গরম খাবার পৌঁছে দিচ্ছে সংস্থাটি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) দুই সংস্থার কর্মীরা গাজার অভাবী পরিবারগুলোর মাঝে ২৪ হাজার ৮০০ প্যাকেট গরম খাবার বিতরণ করেছেন। এই কর্মসূচির আওতায় মূলত দেইর আল-বালাহ ও আল-কারারাসহ গাজার বিভিন্ন এলাকায় প্রতিদিন খাবার সরবরাহ করা হচ্ছে। খাবার প্রস্তুত থেকে শুরু করে রান্না ও বিতরণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

গাজার অসহায় মানুষের কাছে খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে সৌদি আরবের চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর বাস্তুচ্যুত ও সংকটাপন্ন পরিবারগুলোর আশ্রয়ের জন্য তাঁবু ও খাদ্যসামগ্রীভর্তি একটি ত্রাণবহর গাজায় প্রবেশ করে। উল্লেখ্য, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ নির্দেশনায় ২০২৩ সালের নভেম্বরে গাজার জন্য এই তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করে কেএসরিলিফ। সংস্থাটির ‘সাহেম’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই মূলত এই বিশাল তহবিল সংগ্রহ ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)