Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

গভর্নরের নামে ফেসবুক আইডি খুলে নানা তদবির-সুপারিশ

Ahsan h monsur 20240922222054Web Popup (3)

গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তাদের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। আবার কারো কাছে ব্যাংকের বিভিন্ন সুবিধার জন্য নানা তদবির-সুপারিশ করা হচ্ছে। এসব প্রতারক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এ বিষয় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি গভর্নরের নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলেছে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে।

যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তাদের কাউকে ব্যাংকের বিভিন্ন বিষয় তদবির-সুপারিশও করছে। বিষয়টি গভর্নরের নজরে দেওয়া হলে তিনি (গভর্নর) জানান, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। অনেক আগে আমার নামে একটা আইডি খোলা হয়েছিল যেটা এখন তেমন আর সচল নেই। তাই যারা আমার নামে এসব ফেসবুক আইডি খুলেছে সেটা ফেক বা ভুয়া আইডি।

এরপর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেক/ভুয়া আইডি খোলা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)