সর্বশেষ

আজ থেকে বিক্রি হবে রেকর্ড দামে সোনা

Gold to be sold at new price from todayProbashircityWebPopupUpdate

দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে সোনা বিক্রি হবে বাড়তি দামে। তবে রুপার দাম আগের মতোই থাকবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় এবার দাম বেড়েছে ৩ হাজার ১৩৭ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

সংগঠনটি জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম দাঁড়ায় ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা, যা সে সময় ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং কমেছে মাত্র ১৬ বার। অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate